1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Title :
সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ! রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ দ্বিতীয় দিনের মত চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে আগারগাঁও এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অব্যাহত,দাবি আদায়ে বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত! নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮২ Time View

এম জাফরান হারুন::

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে পটুয়াখালী জেলা পুলিশের ব্যবস্থাপনায় এবং United Nations Population Fund (UNFPA)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় PREVAIL Project এর অধীন “নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক”- একটি বিশেষ উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ। এসময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ভুক্তভোগীবান্ধব সেবা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টির বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

এছাড়াও গত ২০ জুন ২০২৬ ইং পটুয়াখালী জেলার ৯টি থানা থেকে আগত ৩২ জন এসআই, এএসআই ও কনস্টেবল পদমর্যাদার নারী পুলিশ সদস্যদের অংশগ্রহণে মানসিক স্বাস্থ্য, সাইকোসোশ্যাল সাপোর্ট (MHPSS) এবং সাইকোসোশ্যাল ফার্স্ট এইড, সাইবার ক্রাইম ও আইনগত সহায়তা বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের মাধ্যমে সেবাগ্রহীতাদের প্রতি আরও সংবেদনশীল, মানবিক ও পেশাদার সেবা নিশ্চিত করার সক্ষমতা বৃদ্ধি করা হয়।

পটুয়াখালী জেলা পুলিশের অঙ্গীকার- নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে সর্বোচ্চ পেশাদারিত্ব, মানবিকতা ও আন্তরিকতার সঙ্গে আইনি সহায়তা এবং প্রয়োজনীয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। সহিংসতামুক্ত, নিরাপদ ও সাম্যভিত্তিক পটুয়াখালী গঠনে পটুয়াখালী জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved