1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Title :
আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি!

আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৫ Time View

মো:মনিরুল ইসলাম,বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলী থানার নবাগত ওসি মোঃ ইয়াকুব হোসাইনের সঙ্গে আমতলীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় আমতলী থানায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত ওসি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাবে। 

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি জাকির হোসেন, প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি হায়াতুজ্জামান মিরাজ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসিম হাওলাদার, সহ-সভাপতি এস এম নাসির মাহমুদ, আমতলী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি জিয়া উদ্দিন সিদ্দিকী,প্রেস ক্লাবের
সহ-সম্পাদক মহসীন মাতুব্বর, সহ-সম্পাদক আ. রহমান সালেহ, , সহ-সম্পাদক জোসেফ মাহতাব, দপ্তর সম্পাদক ও মানবাধিকার কর্মী আবু জিহাদ,
গণমাধ্যমকর্মী ও সমাজকর্মী নাসরীন সুলতানা, মো. রিয়াজ মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত ওসিকে উপজেলার বিভিন্ন এলাকার মাদকদ্রব্য নির্মূল, চুরি-ছিনতাই বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে এবং সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। 

থানার নবাগত ওসি মোঃ ইয়াকুব হোসাইন মাদক নির্মূলে জিরো টলারেন্সসহ অপরাধমূলক সকল কর্মকাণ্ড নির্মূলে ন্যায় নিষ্ঠার সঙ্গে পুলিশ তাদের দায়িত্ব পালন করবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved