1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

বরগুনায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৭ Time View

বরগুনা প্রতিনিধি:

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার আয়োজনে “জেলা ফল মেলা-২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়।

রবিবার (২৮ জুন) ২০২৬ খ্রী,সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার আয়োজনে “জেলা ফল মেলা-২০২৬” এর অনুষ্ঠিত হয়।

একইসাথে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিফ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মিজ্ তাছলিমা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুমা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদে প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা।

এছাড়া আরোও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা,।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ রবীন্দ্র নাথ বিশ্বাস, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা।আরো উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ, সিভিল সার্জন, বরগুনা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক ও সংশ্লিষ্ট অংশীজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved