1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Title :
এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত! প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ, ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর! (পর্ব-২) নাটোরের সিংড়ায় রাজনৈতিক পরিচয় বদলে সুবিধা নেওয়ার অভিযোগ, কায়েম উদ্দিনকে ঘিরে বিতর্ক গাজীপুরে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

মোঃরাকিবুল ইসলাম রাসেল, বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলার অন্যতম স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলঝুরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অভাবনীয় ও গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী রাফসান। সে পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতিটি বিষাতেই ‘এ-প্লাস’ (A+) অর্জন করে জিপিএ-৫.০০ (GPA – 5) পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে,​রাফসানের এই অসাধারণ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এবং তার পরিবারসহ পুরো এলাকায় বইছে আনন্দের বন্যা।

​বিদ্যালয় সূত্র ও পারিবারিক সূত্রে জানা যায়, রাফসান ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল ছিল। পরীক্ষার শুরু থেকেই নিয়মিত পাঠ্যব্যাস এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা মেনে চলত,

প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ বলেন:
​”রাফসান শুধু একজন মেধাবী শিক্ষার্থীই নয়, সে ছিল অত্যন্ত বিনয়ী ও কঠোর পরিশ্রমী। সকল বিষয়ে এ-প্লাস পেয়ে জিপিএ-৫ অর্জন করা তার দীর্ঘদিনের অধ্যবসায়ের ফল। তার এই সাফল্য আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে।

​ রাফসান জানায়, এই সাফল্যের পেছনে তার মা-বাবার অপরিসীম ত্যাগ ও ভালোবাসা এবং ফুলঝুরি স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও অক্লান্ত পরিশ্রম কাজ করেছে। ভবিষ্যৎ জীবনে সে আরও উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে চায়।

​রাফসানের পরিবার বরগুনার সকল শুভানুধ্যায়ী ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তার আগামী দিনের পথচলায় সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছে।

বরগুনার সর্বস্তরের মানুষ তার এই অর্জনে গর্বিত,​আমরা রাফসানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং আগামী দিনের শিক্ষা ও কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং সে দেশের একজন সফল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলুক—এই প্রত্যাশা রইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved