1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Title :
শ্রীপুরে গরুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ! সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ! রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ দ্বিতীয় দিনের মত চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে আগারগাঁও এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অব্যাহত,দাবি আদায়ে বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত! নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন!

বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৫১ Time View

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ (সোমবার): ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এবারের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ হতে সর্বমোট ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জন জিপিএ-৫ পেয়েছে, পাশের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৮.২২%।

বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। শুধুমাত্র ভালো ফলাফল অর্জনই নয়, বরং চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য। এজন্য ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে ক্যাডেটরা যেন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে সে লক্ষ্যে এই প্রতিষ্ঠানসমূহে প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে।

ক্যাডেট কলেজসমূহের ক্যাডেটদের ধারাবাহিক সাফলতা অর্জনের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সু-শৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যবৃন্দের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, ক্যাডেটবৃন্দের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আন্তরিক প্রচেষ্টা। এছাড়াও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিকনির্দেশনা, ক্যাডেট কলেজসমূহের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং কলেজে কর্মরত সকল শ্রেণির ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টা ও সম্মানিত অভিভাবকবৃন্দের সহযোগিতায় এই সাফল্যজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved