1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
বরগুনায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাঁটার পথে বেড়া,বাধা দেয়ায় চাচি ও ভাবিকে পিটিয়ে কুপিয়ে জখম! প্রযুক্তির আলোয় বরগুনায় দক্ষ নারী পুলিশ—স্মার্ট পুলিশিংয়ের পথে আরও এক ধাপ এগিয়ে মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বাউফলে ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ এনজিও’র প্রতারণার ফাঁদে নিঃস্ব ভুক্তভোগীরা, লাখ লাখ টাকা নিয়ে উধাও ছবি কথা বলে! নারীদের নিরাপদ যাতায়াতে চালু মহিলা বাস সার্ভিস! নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এক এক করে পূরণ করছেন তারেক রহমান জাতীয় মৎস্য পক্ষ দিবসে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ,ঘটনাস্থল পরিদর্শনে এমপি-ইউএনও-ওসি

বরগুনায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৮ Time View

মোঃ​রাকিবুল ইসলাম রাসেল বরগুনা জেলা প্রতিনিধি:

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, বরগুনা জেলা শাখার উদ্যোগে আগস্ট ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।​একই সাথে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বরগুনা জেলা শাখার সম্মানিত সভাপতি গ্রাম ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন রিপন-এর মায়ের রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
​আয়োজিত এ সভায় বরগুনা জেলা কমিটি ও বিভিন্ন উপজেলা কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

​সভার শুরুতে জেলা সভাপতি গ্রাম ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন রিপনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে মরহুমার আত্নার মাগফিরাত ও শান্তি কামনা করে খাস দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
​দোয়া ও মোনাজাত শেষে সংগঠনের মাসিক সভার নিয়মিত কার্যক্রম পরিচালিত হয়।

এতে সংগঠনের সার্বিক অগ্রগতি, গ্রাম ডাক্তারদের পেশাগত মান উন্নয়ন এবং চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved