1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
গাজীপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিনের যোগদান ও দায়িত্বভার গ্রহণ বরগুনার তালতলী উপজেলায় ০১টি চায়না পিস্তল, ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলিসহ ০৫ জন গ্রেফতার! । বাউফলে বখাটেদের দৌরাত্ম্য চরমে,ইভ‌টি‌জিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীর বাবা‌কে কু‌পি‌য়ে জখম! বাউফলে চাঁদা দিতে রাজি না হওয়ায় গুড় ব্যবসায়ী কিশোর কে মারধর সহ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বস্তিতে সাধারণ মানুষ অভিনব কায়দায় প্রতারণা! (পর্ব-১) দলিল লেখক সমিতির সাত দফা দাবিতে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বরগুনায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাঁটার পথে বেড়া,বাধা দেয়ায় চাচি ও ভাবিকে পিটিয়ে কুপিয়ে জখম! প্রযুক্তির আলোয় বরগুনায় দক্ষ নারী পুলিশ—স্মার্ট পুলিশিংয়ের পথে আরও এক ধাপ এগিয়ে

বরগুনার তালতলী উপজেলায় ০১টি চায়না পিস্তল, ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলিসহ ০৫ জন গ্রেফতার! ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View

বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলার সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। বরগুনা জেলা পুলিশ বিভিন্ন অপরাধ দমন, চুরি—ডাকাতি প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকবিরোধী অভিযানে দিন—রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।

গত ১৯/০৮/২০২৬ খ্রি. বিকাল ১৫:০০ ঘটিকায় বরগুনা জেলার তালতলী উপজেলা বিএনপির দুই গ্রুপের নেতা—কর্মীরা একই স্থানে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশকে কেন্দ্র করে তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক গ্রুপ এবং তালতলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন গ্রুপের নেতা—কর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা থাকায় আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে তালতলী থানা এলাকায় বরগুনা জেলা পুলিশের একাধিক টিম মোতায়েন করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, উক্ত সমাবেশকে কেন্দ্র করে জেলার বাইরে থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ বহিরাগত সন্ত্রাসীরা এলাকায় প্রবেশ করেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত—ই—খুদা, পিপিএম—সেবা, বরগুনা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং স্থানীয় জনগনের তথ্য ও সহায়তায় ১৯/০৮/২০২৬ খ্রি. ১৪:০০ ঘটিকায় বরগুনা জেলার তালতলী থানাধীন গাবতলী গ্রামের রিয়াজ কাজীর মালিকানাধীন একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত বাসার ভাড়াটিয়া লিমনের হেফাজতে থাকা একটি কক্ষের খাটের তোশকের নিচে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ০১টি ম্যাগজিন ও ০৪ রাউন্ড গুলিসহ একটি বিদের্শী পিস্তল উদ্ধার করা হয়। এ সময় বাসায় অবস্থানরত নিম্নোক্ত ০৫ জনকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তির নাম ও ঠিকানাঃ
১। লিমন (২৮), পিতা— লিটন শিকদার, সাং— আংগার পাড়া, থানা— তালতলী, জেলা— বরগুনা।
২। অনিক মজুমদার (২৫), পিতা— সঞ্জয় মজুমদার, সাং— চাকামুইয়া, থানা— কলাপাড়া, জেলা— পটুয়াখালী।
৩। মো. জামাল (২৭), পিতা— মো. শাহ আলম, সাং— কেওড়াবুনিয়া, থানা— বরগুনা সদর, জেলা— বরগুনা।
৪। জিহাদ (৩৫), পিতা— আনোয়ার খান, সাং— কাঠালতলী, থানা— লোহাগাড়া, জেলা— নড়াইল।
৫। হৃদয় (২৪), পিতা— মোসলেম মোল্লা, সাং— আমড়াঝুড়ি, থানা— বরগুনা সদর, জেলা— বরগুনা।

জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে যেকোনো অপরাধ, সন্দেহজনক কার্যকলাপ বা গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের কন্ট্রোল রুমে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved