1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Title :
বাউফলে চাঁদা দিতে রাজি না হওয়ায় গুড় ব্যবসায়ী কিশোর কে মারধর সহ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বস্তিতে সাধারণ মানুষ অভিনব কায়দায় প্রতারণা! (পর্ব-১) দলিল লেখক সমিতির সাত দফা দাবিতে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বরগুনায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাঁটার পথে বেড়া,বাধা দেয়ায় চাচি ও ভাবিকে পিটিয়ে কুপিয়ে জখম! প্রযুক্তির আলোয় বরগুনায় দক্ষ নারী পুলিশ—স্মার্ট পুলিশিংয়ের পথে আরও এক ধাপ এগিয়ে মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বাউফলে ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ এনজিও’র প্রতারণার ফাঁদে নিঃস্ব ভুক্তভোগীরা, লাখ লাখ টাকা নিয়ে উধাও ছবি কথা বলে!

বাউফলে চাঁদা দিতে রাজি না হওয়ায় গুড় ব্যবসায়ী কিশোর কে মারধর সহ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে চাঁদা দিতে রাজি না হওয়ায় গুড় ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে মারধর সহ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. ইয়াছিন হাওলাদার (২২) ও তার সহযোগী সোহান (২৩) এর বিরুদ্ধে। এ ঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বলে জানা গেছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পোল এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত আমিনুল ইসলাম বাউফল ইউনিয়নের পূর্ব জৌতা গ্রামের মো. হালিম হাওলাদারের ছেলে। তিনি কালাইয়া বন্দর বাজারে গুড়ের ব্যবসা করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ইয়াছিন ও সোহান বেশ কিছুদিন ধরে আমিনুলের গুড়ের দোকানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমিনুলের ওপর ক্ষিপ্ত হন বলে অভিযোগ করা হয়েছে। বুধবার বিকেলে আমিনুল দোকান বন্ধ করে কালাইয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ল্যাংড়া মুন্সির পোল এলাকায় পৌঁছালে ইয়াছিন, সোহান সহ কয়েকজন তার পথরোধ করেন। এ সময় লাঠিসোটা, লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলায় আমিনুল শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হন। এ সময় তার কাছে থাকা গুড় বিক্রির ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাকে কালাইয়া বাজারে আর ব্যবসা না করার জন্য এবং এ ঘটনা কাউকে কিছু বললে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আহত আমিনুলকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. ইয়াছিন হাওলাদার বলেছেন, আমিনুল ইসলামকে আমি মারিনি। ছাত্র আন্দোলনের সময় পোলাপানের গায়ে যারা হাত দিয়েছে, তাদের পেয়েছি। আমিনুলের একটি ভিডিও স্টেটমেন্ট আমার কাছে আছে। আমি আপনাকে সাক্ষাৎ দেব।

এবিষয়প বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আমি থানার বাইরে আছি। বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved