1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Title :
সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন! আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ বাউফলে বেশি দামে সার বিক্রি কালাইয়া সহ উপজেলার বিভিন্ন বাজারে, বগাতে ডিলার সহ তিন জনকে জরিমানা আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার! লন্ডন থেকে এসে রফিক রিটার্নের উদ্যোগ বন্ধুদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশে দি ইনভিন্সিবল ৯/১১ সফল ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বরগুনায় পাঁচ জন স/ম/কা/মী মেয়ে কে গ্রে/প্তা/র করে জেল কারাগারে প্রেরণ! পোরশায় সাংবাদিকের ছবি প্রকাশ করে অপপ্রচারের অভিযোগ আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩০ Time View

মো:মনিরুল ইসলাম,বরগুনা প্রতিনিধি

বরগুনা আমতলীতে পৌরসভার সাড়ে ১২ কোটি টাকার ওয়াকওয়ে ড্রপ ওয়াল ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস!নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে।

রবিবার (৩০ আগষ্ট)দুপুর ২ টার সময় আমতলী পৌরসভার সৌন্দর্যবর্ধন বিশেষ প্রকল্পের অধীনে ওয়াকওয়ের ড্রপ ওয়াল নির্মানের সময় ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বসে পড়ার ঘটনা ঘটে।

এছাড়া এসকল অনিয়মের ছবিও ভিডিও ধারনকালে কালবেলা প্রতিনিধিকে তথ্য সংগ্রহে বাঁধা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়,আমতলী পৌরসভা কার্যালয়ের সামনে নির্মিতব্য সৌন্দর্যবর্ধন বিশেষ প্রকল্পের অধীনে নির্মিনাধীন ওয়াকওয়ের ড্রপ ওয়ালের ১৫-২০ ফুট ধরে বড় একটি অংশ ধ্বসে দেবে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়!

ধ্বসে যাওয়া ওয়াকওয়ে ড্রপ ওয়ালটি পলিথিন দিয়ে ঢেকে রাখতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্সের লোকজন ও আমতলী পৌরসভার প্রকৌশলী অ:দা:মো:মশিউর রহমান ক্ষিপ্ত হয়ে কালবেলা সাংবাদিকের সাথে অশোভন আচরন এবং মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন।

স্থানীয় বাসিন্দা রাসেল অভিযোগ করে বলেন,পৌরসভার কোটি কোটি টাকার কাজে ঠিকাদার নিম্ন মানের নির্মান সামগ্রী ব্যবহার করছে একদম প্রকাশ্যে।ঠিকাদার আ.লীগের প্রভাবশালী নেতা হওয়ায় পৌরসভার প্রকৌশলীরা নীরব ভূমিকা পালন করছে।উল্টো কেউ কিছু বললে ভয় ভীতি ও ধমক দেয়।

পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মো আশরাফুল ইসলাম বলেন,আমি জেনেছি ঘটনা তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:ইয়াকুব হোসেন বলেন,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved