1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Title :
বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী! সাংবাদিককে পিছ মোড়ে হ্যান্ডকাফ,এসআই প্রত্যাহার! বরগুনায় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভাশান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি মিলন বাজার থেকে শশি বাজার সড়ক পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী গাইবান্ধার গৌরব ‘এক টাকার মাস্টার’—৫০ বছর ধরে ১ টাকায় পড়িয়ে পেলেন বিশেষ সম্মাননা “জুলাই যোদ্ধা”পরিচয়ে মব সৃষ্টি, পুলিশকে আসামি ধরতে বাধা দেওয়ার অভিযোগ বাউফলে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে কাউন্সিলর প্রার্থী নাজিম সিকদারের সংবাদ সম্মেলন বাউফলে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান বাউফলে নওমালায় বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বাউফলে বসতঘরের পেছনে গাঁজার চাষ! আটক চাষি ইউসুফ খান

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ Time View

তপন দাস , নীলফামারী

নীলফামারীতে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচি পালন করা হয়েছে । শুক্রবার বিকেলে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী শুকান দিঘি মধ্যপাড়ায় অবস্থিত জেলার একমাত্র বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বৌদ্ধ বিহারের সভাপতি উত্তম কুমার মালো সহ স্হানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তি বর্গ। উক্ত বৃক্ষ রোপন কর্মসুচিতে বৌদ্ধ বিহারে বিভিন্ন প্রজাতীর ফলজ বনজ ও ওষুধি গাছের শতাধিক চারা রোপণ করা হয় এবং বিহারে আহত ভক্তদের মাঝে গাছের চারা বিতরন করা হয় । এসময় বৌদ্ধ বিহারের সভাপতি উত্তম কুমার মালো বলেন জেলার একমাত্র বৌদ্ধ বিহার টি আজ অবহেলা এবং অযত্নের মধ্যে পড়ে আর্থিক সংকটের কারনে আমরা বৌদ্ধ বিহারটির সংস্কারের কাজ করতে পারছি, বিহার টি পুকুরের পাশে হওয়ার কারনে সামান্য বৃষ্টি হলে বিহারটির মাটি পানিতে ভিজে পুকুরে চলে যায় এবং বিহারে আসার রাস্তা টিও বৃষ্টির পানিতে পুকুরের গর্তে বিলিন হয়ে যাচ্ছে তাই যদি উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসক যদি আমাদের এই অবহেলিত বৌদ্ধ বিহারটির দিকে একটু নজর দিত হলে আমাদের একটু ভালো হতো কারন রাস্তা টি ভেঙ্গে যাওয়ার কারনে ভক্তরা বিহারে আসতে পারে না বলে তিনি জেলা প্রশাসক বা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। বিহারে আগত কয়েকজন ভক্ত এবং শিক্ষার্থী বলেন আমরা নিয়মিত এই বৌদ্ধ বিহারে আসি বিহারে আসার রাস্তা টি বৃষ্টির পানিতে পুকুরে ভেঙ্গে গেছে এবং আমাদের বৌদ্ধ বিহার টি জেলার একমাত্র বৌদ্ধ বিহার এই বৌদ্ধ বিহারটি ও যেকোন সময় পুকুরে ভেঙ্গে পড়ে যেতে পারে তাই প্রশাসনের প্রতি আমাদের বিশেষ অনুরোধ তারা যেন আমাদের বৌদ্ধ বিহারটির দিকে একটু নজর দেন বিহার টি সংস্কারের জন্য যেন কিছু অনুদান প্রদান করেন
বৃক্ষ রোপন কর্মসুচি পালন শেষে বিহারে আগত ভক্ত ও বিহারের শিক্ষার্থীদের প্রসাদ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved