1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Title :
বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী! সাংবাদিককে পিছ মোড়ে হ্যান্ডকাফ,এসআই প্রত্যাহার! বরগুনায় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভাশান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি মিলন বাজার থেকে শশি বাজার সড়ক পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী গাইবান্ধার গৌরব ‘এক টাকার মাস্টার’—৫০ বছর ধরে ১ টাকায় পড়িয়ে পেলেন বিশেষ সম্মাননা “জুলাই যোদ্ধা”পরিচয়ে মব সৃষ্টি, পুলিশকে আসামি ধরতে বাধা দেওয়ার অভিযোগ বাউফলে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে কাউন্সিলর প্রার্থী নাজিম সিকদারের সংবাদ সম্মেলন বাউফলে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান বাউফলে নওমালায় বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বাউফলে বসতঘরের পেছনে গাঁজার চাষ! আটক চাষি ইউসুফ খান

আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি!

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ Time View

মো:মনিরুল ইসলাম
বরগুনা প্রতিনিধি

বরগুনা আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি মো. খায়রুল আলম ও মো. বশির উল্লাহ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাঁরা আমতলী আদালত পরিদর্শনে আসেন। এ সময় আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এবং আদালতের আইনজীবীরা ফুল দিয়ে তাঁদের স্বাগত জানান। পরে আমতলী থানা ও আদালত পুলিশের সদস্যরা তাঁদের গার্ড অব অনার দেন।

পরিদর্শনকালে দুই বিচারপতি আদালতের এজলাসে বসে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তাঁরা আদালতের বিভিন্ন কার্যক্রম ও বিচারসংক্রান্ত বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

পরে আমতলী বারের এপিপি মাহাবুব আলমের আমন্ত্রণে বার ভবনে বিচারপতিদের সঙ্গে আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান স্লাইড প্রদর্শনের মাধ্যমে আদালতের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, মামলার তালিকা ও নিষ্পত্তির তথ্যসহ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন আমতলী বারের সিনিয়র আইনজীবী হরিহর চন্দ্র দাস, আইনজীবী জসিম উদ্দিনসহ অন্য অন্য আইনজীবীরা।

এ সময় আইনজীবীরা আমতলীতে সিভিল জজ আদালত স্থাপনের বিষয়ে জারি হওয়া প্রজ্ঞাপন দ্রুত কার্যকর করার দাবি জানান। পাশাপাশি আদালতের সার্বিক উন্নয়ন এবং বিচারকদের আবাসনের ব্যবস্থা করার বিষয়েও তাঁরা বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেন।

বিচারপতিরা আমতলী বার ও বেঞ্চের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করেন। একই সঙ্গে আইনজীবীদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

পরিদর্শনকালে আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনজীবী এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved