1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Title :
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে আটক করল দুদক! ধর্ষণ মামলায় আপস করায় বাদীর কারাদণ্ড; অতপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দীর্ঘদিন ধরে নদীর কারণে বিচ্ছিন্ন থাকা জনপদের মানুষের দুর্ভোগের অবসান ঘটাবে বগা সেতু- ড. শফিকুল ইসলাম মাসুদ নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা সিনিয়র শিক্ষিকা মাহবুবা সিদ্দিকুর নেছা ( বিউটি) অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরগুনায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ঢাকা থেকে নীলফামারী আসার পথে নীলসাগর ট্রেন থেকে নিখোঁজ ৭০ বছরের মতিয়ার রহমান পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পালালেন ৩ জন জলঢাকায় ১১ মাসের কর্মযাত্রা শেষে রংপুরে যাচ্ছেন ওসি নাজমুল ইসলাম

নীলফামারীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৭৯ Time View

তপন দাস, নীলফামারী:

নীলফামারীতে মাদকবিরোধী অভিযানে ১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সজিব ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২ নভেম্বর) জেলার সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বাবুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারীর পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাবুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ইক্বরা জামে মসজিদের সামনে চলাচলের ক্যানেলের কাঁচা রাস্তা থেকে সজিব ইসলামকে আটক করা হয়।

পরে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজিব ইসলাম নীলফামারী সদর উপজেলার বড় ঢিংপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকায় জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা জোরদার হচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved