1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Title :
নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধর, ভিডিও ভাইরাল আমতলীতে ৮ বছরেও চোখের জল শুকায়নি,ছেলে হত্যার বিচার চেয়ে অঝড়ে কাদলেন মা! ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে আটক করল দুদক! ধর্ষণ মামলায় আপস করায় বাদীর কারাদণ্ড; অতপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দীর্ঘদিন ধরে নদীর কারণে বিচ্ছিন্ন থাকা জনপদের মানুষের দুর্ভোগের অবসান ঘটাবে বগা সেতু- ড. শফিকুল ইসলাম মাসুদ নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা সিনিয়র শিক্ষিকা মাহবুবা সিদ্দিকুর নেছা ( বিউটি) অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরগুনায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ঢাকা থেকে নীলফামারী আসার পথে নীলসাগর ট্রেন থেকে নিখোঁজ ৭০ বছরের মতিয়ার রহমান

আমতলীতে ডিবির অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ শ্বশুর-শাশুড়ি গ্রেফতার, জামাই পলাতক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৭৮ Time View

মোঃ রাকিবুল ইসলাম রাসেল, বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনার আমতলীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৭শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় চৌদ্দ লাখ দশ হাজার টাকা। অভিযানে জড়িত থাকার অভিযোগে শ্বশুর ও শাশুড়িকে হাতেনাতে আটক করা হলেও মূলহোতা জামাই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বরগুনা জেলা গোয়েন্দা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-র নির্দেশনায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে (৩ নভেম্বর) ডিবি পুলিশের একটি আভিযানিক দল আমতলী থানাধীন ২নং কুকুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব চুনাখালী গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়।

ডিবির এসআই (নিঃ) বিকাশ কর্মকারের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মো. মঞ্জুরুল হাসান, এএসআই (নিঃ) রাজিব হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স।

রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটের দিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন বাড়ির বাসিন্দারা। এ সময় নারী পুলিশ কনস্টেবল রুমা আক্তারের সাহসিকতা ও তাৎক্ষণিক সহায়তায় মোসাঃ কহিনুর (৪০) এবং অন্য অফিসার ও ফোর্সের সহায়তায় তার স্বামী মো: সেলিম প্যাদা (৫৫)-কে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাদের মেয়ের জামাই।

পরে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে মোসাঃ কহিনুরের শরীর তল্লাশি করে পরিহিত কাপড়ের ভেতর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রান্নাঘরে তল্লাশি চালিয়ে খাকি কসটেপ ও পলিথিনে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগ থেকে আরও ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৪ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাগ এবং প্যাকেটিংয়ের কাজে ব্যবহৃত কসটেপ ও সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পুলিশ জানায়, পলাতক আসামী মো. সবুজ মৃধা (৩৪)—যিনি গ্রেফতার কৃত আসামীদের মেয়ের জামাই—দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি মূল্যে ইয়াবা সংগ্রহ করে তার শ্বশুর-শাশুড়ির ঘরে জমা রাখতেন। পরবর্তীতে অটোরিকশায় করে সেসব ইয়াবা বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করতেন তিনি। বিশ্বাসের সুযোগ নিয়ে বয়স্ক শ্বশুর-শাশুড়িকে এই অপরাধের সাথে জড়িয়েছিলেন এই যুবক।

এ ঘটনায় গ্রেফতারকৃত মোসাঃ কহিনুর, মো. সেলিম প্যাদা এবং পলাতক আসামী মো. সবুজ মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আমতলী থানায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামীকে গ্রেফতারে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved