1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
ইউনিয়ন চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী জনাব, মোঃ ফজলুল হক মাস্টার এর সহধর্মিণী, মোসাঃ নাজনীন খানম কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন নীলফামারীতে নববধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশ্যে লেখা চিরকুট নীলফামারীতে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনসের শ্রমিকদের আন্দোলন, তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা পাইকগাছার গদাইপুর ইউপির ৩নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারী উদ্বোধন করলেন আবুল হোসেন নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধর, ভিডিও ভাইরাল আমতলীতে ৮ বছরেও চোখের জল শুকায়নি,ছেলে হত্যার বিচার চেয়ে অঝড়ে কাদলেন মা! ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে আটক করল দুদক! ধর্ষণ মামলায় আপস করায় বাদীর কারাদণ্ড; অতপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

বরগুনায় ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তানভীর গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৫০ Time View

রেদওয়ানা আফরিন:

সারাদেশে চলমান ডেভিল হান্টের অভিযানে বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বরগুনা জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অ্যাড. তানভীর আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুর ৩.৩০ মিনিটের দিকে সদর উপজেলার মনসাতলী গ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মনসাতলী গ্রামের একটি বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
গত ২৯ মার্চ শনিবার পলাতক স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবী করে আওয়ামীলীগের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ জাতীয় রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টায় সরাসরি সম্পৃক্ত ছিল তানভীর আহমেদ সিদ্দিকী।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, ২ নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট তানভীর আহমেদ সিদ্দিকীকে দুপুর সাড়ে তিনটার দিকে থানা পুলিশের একটি টিম গ্রেফাতর করে। বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved