1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Title :
হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী

সাংবাদিকদের নামে মিথ্যা অভিযোগ দেওয়ায় বরগুনায় দুই প্রাইমারী শিক্ষককে শোকজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২২০ Time View

রেদওয়ানা আফরিন:

বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের ১৫৭নং স্বনির্ভর চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র সরকার এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিদা তাদের দুজনকে শোকজ করেছেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা জেরীনা আকতার।

রবিবার (৪ মে) দুপুরে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা জেরীনা আকতার মুঠোফোনে জানান, সম্প্রতি বরগুনার কয়েকজন সংবাদকর্মী ১৫৭নং স্বনির্ভর চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন তথ্য নিতে যান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র সরকার, সহকারী শিক্ষক সাহিদা ও সহকারী শিক্ষক আঃ জলিল সেই সকল সংবাদকর্মীদের তথ্য না দিয়ে উল্টো তাদের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবী ও মহিলা শিক্ষকদের কু-প্রস্তাব দেয়া হয়েছে বলে অভিযোগ দেন শিক্ষা দপ্তরে। অভিযোগের পর শিক্ষা অফিসের তদন্ত শেষে জানাগেছে, শিক্ষকদের অভিযোগ সম্পূর্ন মিথ্যা। তাই সেই সকল শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই তাদের মধ্যে প্রধান শিক্ষক নরেন্দ্র সরকার ও সহকারী শিক্ষক সাহিদা নামের দুজনকে শোকজ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিসে গেলে শিক্ষা কর্মকর্তা ঢাকায় মিটিং এ আছেন বলে জানাগেছে।

এ ঘটনায় ভুক্তভোগী দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার বার্তা-সম্পাদক মোঃ জামাল মীর জানান, প্রধান শিক্ষক নরেন্দ্র সরকার, সহকারী শিক্ষক সাহিদা ও সহকারী শিক্ষক আঃ জলিল মিলে আমাদের নামে মিথ্যা অভিযোগ ও অপবাদ দেন। যখন প্রমান হয়েছে আমরা অন্যায় কাজ করিনি, তখন বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস নড়েচড়ে বসেছেন। তাই আমি ওই সকল শিক্ষকদের দৃষ্টন্তমূলক শাস্তি দাবী করছি। যাতে করে ভবিষ্যতে এ সকল মিথ্যা অভিযোগের শিকার আর কেহ না হন।

উল্লেখ্য, বরগুনা জেলা প্রশাসক বরাবর, দৈনিক দ্বীপাঞ্চল সম্পাদক, উপজেলা নিবার্হী কর্মকর্তা, বরগুনা প্রেসক্লাব, নৌ-কন্টিনজেন্ট কমান্ডার-বরগুনা ও প্রাথমিক শিক্ষা অফিসে সাংবাদিকদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved