1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Title :
বরগুনার ফুলঝুরি ইউনিয়নে বজ্রপাতের শব্দে ৮ শিক্ষার্থী আহত বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৩০০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক গাজীপুরে ছদ্ম চিকিৎসকের কার্যক্রম বন্ধে অভিযান, রোগী সুরক্ষায় প্রশাসনের সতর্কতা কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‌্যাব-১১’র অভিযানে ৫ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রিয় মানুষটাকে সুখ দেওয়া বাধ্যবাধকতা না, এটি গভীর বোঝাপড়া ও নীরব দায়িত্ববোধ স্বামীর কবরের পাশে আশ্রয়—অসহায় সোনিয়া বেগমের হৃদয়বিদারক জীবনসংগ্রাম! বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি! বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে বরগুনা জেলায় নিয়োগ পরীক্ষার ১ম দিনে শারীরিক মাপ ও কাগজ পত্র যাচাই বাছাই সম্পন্ন

গাজীপুর শ্রীপুরে এমসি বাজার এলাকায় ময়লার পাহাড় পরিণিত হয়েছে জনসাধারনের চলাচলের চরম ভোগান্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪০৩ Time View

নাঈম গাজীপুর ব্যুরো:

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। মহাসড়কের একটি লেন পুরোপুরি দখল করে ফেলেছে বর্জ্যের স্তূপ। দুর্গন্ধে পথচারী, চালক ও যাত্রীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সমস্যাটি দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাবে দুর্ভোগ ক্রমেই বাড়ছে।
এমসি বাজার এলাকার এই অগোছালো বর্জ্য ব্যবস্থাপনা শুধু পরিবেশ নয়, জননিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কের পাশে যত্রতত্র বর্জ্য ফেলা হচ্ছে—বাজার, আবাসিক এলাকা এমনকি সামিট পাওয়ার স্টেশনের আশপাশও বাদ যায়নি। ফলে পুরো এলাকাজুড়ে, বিশেষ করে ২-৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পরিবেশ হয়ে উঠেছে বসবাসের অযোগ্য।
স্থানীয় বাসিন্দারা বলেন, “আপনারা এক দিন এখানে থাকলে বুঝতেন আমরা কী যন্ত্রণায় আছি। হেঁটে গেলে বমি আসে, পেটে ভাত যায় না। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, বৃদ্ধরা শ্বাস নিতে পারে না। মনে হয় এলাকা ছেড়ে পালাতে হবে!” “এটা এক দিনের সমস্যা নয়। বছরের পর বছর ধরে ময়লা জমে ভাগাড় হয়েছে। কেউ দেখে না, কেউ শোনে না। ভয়ংকর গন্ধ, ভাষায় বোঝানো যাবে না।”তিনি আরও জানান, সড়কের একটি লেন বর্জ্যে ঢেকে যাওয়ায় ছোট যানবাহনের চলাচল বন্ধ হয়ে গেছে। এক পাশে দুই লেনের গাড়ি চলায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
রিকশাচালকরা বলেন, “ময়লার পাশে সিগনালে দাঁড়াতে হয়, কিন্তু গন্ধে দাঁড়িয়ে থাকাও অসম্ভব। এক লেন বন্ধ, ফুটপাত নেই—চলাচলের কোনো পথই খোলা নেই।”
পরিবহনের চালকরা বলেন“জ্যামে গাড়ি দাঁড়ালে যাত্রীরা গন্ধে ছটফট করেন। অথচ এটা প্রতিদিনের দৃশ্য হয়ে গেছে। প্রশ্ন হলো, এই মহাসড়ক দেখার কেউ নেই?”
বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ‘জনভোগান্তির বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved