1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে অবৈধ ভিসি নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ ফরহাদ খানের বিরুদ্ধে (পর্ব -২)

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩০৩ Time View

নিজস্ব প্রতিবেদক :

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা। গত ২৫ জুন ইইউবির সাবেক উপাচার্য মো. আলিম দাদের মেয়াদ শেষ হওয়ায় তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ ফরহাদ খানের বিরুদ্ধে তিনি জোর করে চেয়ারে বসে অবৈধভাবে ভিসি নিয়োগ দিয়েছেন।
একই সাথে তার নিকট আত্মীয়দের বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত করেছেন।বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দাবি কোনো প্রকার নিয়মনীতি অনুসরণ না করে অযোগ্য ব্যক্তিকে ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন। এতে মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরিত কোন আদেশ কিংবা প্রজ্ঞাপন জারি করা হয়নি। একমাত্র মহামান্য রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দিয়ে থাকেন। এ অবৈধ ভিসি নিয়োগে অর্থনৈতিক লেনদেন হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অধ্যায়নরত শিক্ষার্থীরা।
চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান ও তার নিয়োগ কৃত অবৈধ ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ জানিয়ে আসছে শিক্ষার্থীরা। এ বিষয় এরইমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে লিখিত আবেদন জানিয়েছেন শিক্ষার্থীরা। এটিকে আন্দোলনরত বেশ কিছু শিক্ষার্থীকে বহিষ্কারের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্তারিত থাকছে তৃতীয় পর্বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved