1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

গাইবান্ধায় ভুয়া সাংবাদিকের আবির্ভাব

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪১৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধায় রেজাদুল ইসলাম রেজা নামের এক ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। তিনি “Rbktv News Badiyakhali” নামে একটি ফেসবুক পেজ খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অফিস-আদালতে চাঁদাবাজি করে বেড়াচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাদুল ইসলাম রেজা পঞ্চম শ্রেণি পাসও নন; তিনি মূলত কাকড়া গাড়ি চালক এবং বর্তমানে এখনো কাকড়া গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এ ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনার ঝড়।

অভিযোগ রয়েছে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে আলাই নদীর বাঁধ কেটে রাতের আঁধারে বালু উত্তোলন করছেন রেজা। এতে বিকট শব্দে এলাকাবাসীর ঘুম নষ্ট হচ্ছে। কেউ প্রতিবাদ করতে গেলে তিনি সাংবাদিক পরিচয়ে হুমকি-ধমকি দেন।

এছাড়া অবৈধ কাকড়া গাড়ি চলাচলের কারণে এলাকার সড়কগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। এতে যানবহন চলাচল ক্ষেত্রে স্কুলগামী ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাদিয়াখালি ইউনিয়নবাসী গাইবান্ধা উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে, যেন দ্রুত এই ভুয়া সাংবাদিক রেজা কে আইনের আওতায় এনে ব্যাবস্থা নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved