1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Title :
ধ*র্ষকদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়,গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরক্ষা ব্যবস্থা – আরিফুর রহমান রাজধানীর মিরপুর কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভ/য়াবহ অ/গ্নি’কা’ণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গু*ম,খু*ন, ধ*র্ষন, মাদকাসক্ত ও স্পর্শ কাতর অন্যায় শূন্যের কোঠায় আনতে কঠোর হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু সন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে আবেদন বাবার! মাদকের ভয়াবহ আগ্রাসনে বিকৃত হচ্ছে মস্তিষ্ক, বাড়ছে খুন ও ধর্ষণ প্রবণতা ! বজ্রপাতে সাহেব আলী মাঝির ৫টা গরুর মর্মান্তিক মৃত্যু! যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাক উল্টে ১৭ জন নি’হ’ত! বরগুনায় ৭৫০ পিস ইয়াবাসহ আটক ১ সাড়ে চার মাসেই ২০০০ ধর্ষণ মামলা আদালতে ঝুলে আছে! আইনের ফাঁক দিয়ে বের হয়ে গেল আলোচিত ধ*র্ষক!

কেন্দুয়া থানা পুলিশ কর্তৃক মানব পাচার সংক্রান্তে একজন চীনা নাগরিকসহ ২ জন আটক ও ৩ জন ভিকটিম উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৬ Time View

নেত্রকোনা প্রতিনিধি :

গত ১৪/০৯/২০২৫ ইং তারিখে ঢাকা থেকে কেন্দুয়া থানাধীন কেন্দুয়া পৌরসভাস্থ কমলপুর সাকিনের গার্মেন্টস কর্মী আলফা আক্তার(১৮),পিতা-রুবেল মিয়া কে গত ০১/০৯/২০২৫ ইং তারিখে বিয়ে করেন চীনা বিদেশী নাগরিক, LI. WEI HAO আগামী ২০/০৯/২০২৫ ইং তারিখে চায়নাতে ফ্লাইট এর উদ্দেশ্যে তিনি রওনা করবেন এবং আলফা আক্তারকে বিয়ে করা ও তাকে চায়না নিয়ে যাওয়ার জন্য তার পরিবারের লোকজনকে ১ লক্ষ টাকা প্রদানের বিষয়ে মৌখিকভাবে LI. WEIHAO আশ্বস্ত করেন। আগামী ২০/০৯/২০২৫ ইং তারিখে চায়নাতে আলফা আক্তারকে নিয়ে চলে যাবে এ লক্ষে আলফা আক্তার(১৮) তার পরিবারের লোকজনের সাথে দেখা করা ও চায়না নাগরীক স্বামীকে দেখানোর উদ্দেশ্যে কেন্দুয়া থানাধীন কমলপুর সাকিনস্থ আলফা আক্তার(১৮) এর বাড়িতে বেড়াতে আসেন। তাদের সাথে ছিলেন ফরিদুল ইসলাম নামক বাংলাদেশী একজন নাগরিক( সন্দেহভাজন দালাল) ও আরো দুইজন মেয়ে, যাদের মধ্যে জামালপুরের একজন মেয়ে বৃস্টির সাথে গত ১৪/০৯/২০২৫ ইং তারিখে অন্য আরেকজন চায়না নাগরিকের বিয়ে হয়েছে বলে প্রাথমিকভাবে দাবী করা হয়। এ ছাড়াও আরেকজন মেয়ে সাথে ছিল। আলফা আক্তার(১৮) এর পরিবারের লোকজন আলফা আক্তারের স্বামী চীনা নাগরিকের সাথে কথা বলা কালীন সময়ে তার কাছ থেকে পাসপোর্ট নাম্বার ও বাংলাদেশে অবস্থান করা কালীন সময়ে বৈধ ডকুমেন্ট দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেন নাই। তাছাড়া তাদের সহযোগী বাংলাদেশী নাগরিক কোন সন্তোষজনক উত্তর ও বৈধ কোন ডকুমেন্টস না দেখাতে পারায় আলফা আক্তারের পরিবারের লোকজন সন্দেহজনক হিসাবে তাদেরকে অবরুদ্ধ করে কেন্দুয়া থানা পুলিশকে সংবাদ প্রদান করলে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে চীনা নাগরিক ও বাংলাদেশি সহযোগী ফরিদুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদকালে তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাবাদের জন্য আটক করে কেন্দুয়া থানা পুলিশ হেফাজতে নিয়ে আসে। উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved