1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

জমি জালিয়াতি ও অনিয়মের অভিযোগ দালাল সাইফুল ইসলামের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১৫ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের রাজাবাড়ী ইউনিয়নে জমি খারিজ ও মালিকানা জালিয়াতি নিয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। ভূমি অফিসের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে সক্রিয় এক চিহ্নিত দালাল সাইফুল ইসলামের বিরুদ্ধে উঠেছে এসব অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেকান্দার আলী গং ১৯৮৯ সালের ৮ জুলাই ৫৮৪০ নম্বর দলিলের মাধ্যমে এস.এ ১২১ দাগ এবং আর.এস ১৪৮ খতিয়ানে অবস্থিত ৭ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে ২০১২ সালের ১৯ জানুয়ারি নথি নম্বর ৭৩২/১১-১২ ও অর্থবছর ৮৯২ অনুযায়ী খারিজ সম্পন্ন হয় এবং জোত সৃষ্টি করা হয়।

কিন্তু পরবর্তীতে মাঠ পর্যায়ে পরিমাপ ও যাচাই করে দেখা যায়, উল্লিখিত দাগে তাদের কোনো দখল নেই। প্রকৃত দখল রয়েছে এস.এ ৯৬ ও আর.এস ১৯১ দাগে, যা একই খতিয়ানে অবস্থিত।

অভিযোগ রয়েছে, দখলকৃত জমির ওপর ২০২৩ সালের ১৩ এপ্রিল পুনরায় নথি নম্বর ১৪৪৩১/২২-২৩ অনুযায়ী দ্বিতীয়বারের মতো খারিজ করে ১৭৯৯ নম্বর জোত সৃষ্টি করা হয়। এতে করে একই জমি ও একই ব্যক্তির নামে দুইবার খারিজ দেখিয়ে গুরুতর জালিয়াতি সংঘটিত হয়েছে।

অবাক করার বিষয় হলো, জমিটির মালিকানা নিয়ে চলমান একটি দেওয়ানী মামলা (নং ২৭৪/১৭) থাকলেও সেটি গোপন রেখে নামজারি সম্পন্ন করা হয়, যা প্রচলিত ভূমি আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ।

স্থানীয় বাসিন্দারা জানান, এসব অনিয়ম ও জালিয়াতির পেছনে ভূমি অফিসে সক্রিয় এক দালাল সাইফুল ইসলাম সরাসরি জড়িত। দীর্ঘদিন ধরেই তিনি ভূমি অফিসের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় দখলদারদের হয়ে জাল দলিল তৈরি, বারবার খারিজসহ নানা দুর্নীতি করে আসছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved