1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Title :
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিচার দাবি পরিবারের জাতিসংঘের ৮১ তম আসরে মোবাইল সাংবাদিকতা বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা! সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চোর আজাদুল আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৩ Time View

মো: আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক হয়েছে চোর চক্রের সদস্য আজাদুল (৪০)। সে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাখাহার ইউপির রাজশ গ্রামের হিন্দুপাড়ায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা চোর আজাদুলকে আটক করে বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নেয়।

জানা যায়, গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের জারিকারক গোবিন্দগঞ্জ পৌরসভার বৈরাগীপাড়ার উৎপল মহন্ত পারিবারিক কাজে রাজশ গ্রামের হিন্দুপাড়ায় যান। তিনি নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি বাড়ির বাহিরে রেখে ভেতরে ঢোকেন। কিছুক্ষণ পরে সিসি ক্যামেরার মনিটরে দেখতে পান একজন তার মোটরসাইকেলের লক খোলার চেষ্টা করছেন। তড়িঘড়ি করে নিচে নেমে আসলে সে দৌড়ে পালানোর চেষ্টাকালে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং উত্তম-মধ্যম দেয়। পরে চোর আজাদুলকে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী উৎপল মহন্ত জানান, এর আগেও এখান থেকেই গত ১৫ আগস্ট ২০২৫ তারিখে আমার আরও একটি গাড়ি চোরেরা চুরি করে নিয়ে যায়। বিষয়টিতে পরের দিন আমি থানায় লিখিত অভিযোগ করি।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম মোটরসাইকেল চোরকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছেে। আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved