1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৬ Time View

রাজশাহী তানোর প্রতিনিধি:
গোলাম রাব্বানী (সফল)

রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ একরামুল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের সাহাব্দীপুর এলাকার নুরী ব্রিকস ফিল্ডের সামনে থেকে ৩০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, গোদাগাড়ী পৌর এলাকার বারুইপাড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ একরামুল (৪৩)।

ঘটনাসূত্রে জানা যায়, গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র)মোঃ আমানউল্লাহ সঙ্গীয় ফোর্স-সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী মাটিকাটা ইউপির সাহাব্দীপুর হাইওয়ে রাস্তার দক্ষিণ পাশে নুরী ব্রিকস্ ফিল্ডের সামনে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এক ব্যক্তি এরই ধারাবাহিকতায় সে এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ,এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে একটি খাকি রঙের শপিং ব্যাগ থেকে তিনটি প্যাকেটে মোড়ানো ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved