1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

বরগুনায় জাকের পার্টির র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ Time View

জুলহাস আহমেদ, বরগুনা:

২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে।বরগুনার সকল ইউনিয়নের উদ্যোগে সাংগঠনিক জনসভার ধারাবাহিকতায় (৩০ সেপ্টেম্বর) বিকেলে  বরগুনা সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬ নং বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা মিছিল নিয়ে সভা স্থলে আসে পরে ইউনিয়ন পরিষদ থেকে র‍্যালি শুরু হয়ে হাজারবিঘা বাজার এলাকা প্রদক্ষিণ করে আয়োজিত সভাস্থলে এসে র‍্যালির সমাপ্তি হয় এবং আলোচনা সভা শুরু করা হয়।

জাকের পার্টির ৬নং বুড়িরচর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আনোয়ার হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মোঃ জাহাঙ্গীর কবির, সভাপতি, জাকের পার্টি বরগুনা জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব মোঃ গোলাম মাহমুদ সেলিম,সহ-সভাপতি, জাকের পার্টি বরগুনা জেলা। বিশেষ অতিথিঃ জনাব মোঃ আতিকুল ইসলাম পারভেজ, কেন্দ্রীয় সদস্য ও সাধারণ সম্পাদক জাকের পার্টি বরিশাল বিভাগ।

সভায় বক্তারা বলেন, জাকের পার্টি দেশে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ৩৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে। দেশের যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি, দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু এবং অর্থনৈতিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এছাড়াও বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জাকের পার্টির সৌহার্দ্য ও সম্প্রীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে নিকট ভবিষ্যতে জনগণ দলটিকে সমর্থন দিবে।

সভায় উপস্থিত ছিলেন আল আমিন খোকন সভাপতি মৎসজীবী ফ্রন্ট বরগুনা জেলা শাখা। এডি আলামিন আকন,সাবেক সভাপতি সদর উপজেলা ছাত্র ফ্রন্ট সহ স্থানীয় নেতা কর্মীরা।

শেষে দোয়া, মোনাজাত ও উপস্থিত সকলকে তবারক বিতরণের মধ্যে দিয়ে আয়োজিত আলোচনা সভা শান্তিপূর্নভাবে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved