1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

ধামরাইয়ে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে ৪ জনকে সাজা প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ Time View

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ-মো: শামীম হাসান সুমন

ঢাকার ধামরাইয়ে পুলিশের অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে একজনকে ৬মাসের কারাদন্ড এবং বাদী তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৩অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহম্মেদ অনীক তাদের এই সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত কয়েদ আলীর মোল্লার ছেলে মোঃ কপিল মোল্লা (৬৫), যাদবপুর গ্রামের হারুণ মিয়ার ছেলে মোঃ আমিনুল ইসলাম(২৫), সানোড়া ইউনিয়নের খাগুটিয়া গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে মোঃ মজনু মিয়া (৪২), যাদবপুর ইউনিয়নের আমরাইল গ্রামের হাসান আলীর ছেলে মোঃ কানন হোসেন (২৭)।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, ধামরাই উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশের একটি টিম সোমবার উপজেলার যাদবপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেন পুলিশ। পরে তাদের মাদক সেবন ও মাদক বিক্রির কারণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কপিল মোল্লাকে ৬মাসের, আমিনুল, মজনু মিয়া ও কাননকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved