1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Title :
তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে তুরাগ নদীর পারে শাহআলী’ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আমতলী উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোঃ মামুন হাওলাদার মিছিলে হামলার জেরে মনির মোল্লা ও কবিরুজ্জামানের বাসভবন ভাংচুর সহ চেয়ারম্যানকে মারধর লুটপাটের অভিযোগ টেন্ডার ছাড়া বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক জাপানের দুর্ভেদ্য রক্ষণ ভেদ করে ব্রাজিলের ২-১ গোলে জয়! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিএনপির গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ পালিত বউয়ের ভালবাসাই নেইমারের আত্নবিশ্বাস বরগুনায় কোডেকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ

আলহাজ্ব মোজাম্মেল হক এর উদ্যোগে সাদেকপুর ইউনিয়নের ভাঙা রাস্তা মেরামতের কাজ চলমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫২১ Time View

বিশেষ প্রতিনিধি, মোস্তাক আহমেদ বাপ্পি:

ব্রাক্ষণবাড়িয়া জেলার পশ্চিম অঞ্চল সাদেক পুর ইউনিয়নের প্রতিটি গ্রামের ভাঙা রাস্তা সৌদি প্রবাসী আলহাজ্ব মোজাম্মেল হক এর উদ্যোগে মেরামতের কাজ চলমান রয়েছে।

সাদেক পুর, বিরাম পুর,আদম পুর,চিলোকুট,দাম চাইল সহ প্রতি গ্রামের রাস্তা ঘাট ভেঙে গেছে।

পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। রাস্তা দিয়ে প্রতিনিয়তই ব্যাটারি চালিত অটোরিকশা, মোটর সাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহন আসা যাওয়া করে। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে যাত্রীরা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে।

বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাএ-ছাএীদের চলাচল অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। মুমূর্ষু রোগিদের হসপিটালে নিতে খুব কষ্ট হয়।

গত ২০ বছর যাবত সাদেক পুর ইউনিয়নের কোন রাস্তায় চেয়ারম্যান ও মেম্বার উন্নয়ন করে নাই।
যার ফলে প্রতিটি গ্রামের রাস্তার আনাচে-কানাচে সাধারণ মানুষের চলাচলের কষ্ট হচ্ছে।
ভোটের সময় টাকার বিনিময়ে পাশ করে আর গ্রামের উন্নয়নে হাত বাড়ায় নাই।

এমন অবস্থায় কোনো রাজনৈতিক নেতা না হয়ে এক জন সাধারণ সৌদি প্রবাসী নিজ উদ্যোগে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সাদেকপুর ইউনিয়নের রাস্তা পুর্ননির্মাণে কাজ করে যাচ্ছেন।

আলহাজ্ব মোজাম্মেল হক এর মানবিক ও দূরদর্শী উদ্যোগে বদলে যাচ্ছে সাদেকপুর ইউনিয়নের রাস্তার চিত্র।
গ্রামীণ জনপদে ফিরছে চলাচলের স্বস্তি, উন্নয়নের নতুন দিগন্ত।

এমন উদ্যোগ নিঃসন্দেহে উন্নয়নপ্রিয় নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত আলহাজ্ব মোজাম্মেল হক।

আলহাজ্ব মোজাম্মেল হক এ-র সহযোগিতায় রাস্তার উন্নয়ন কাজে স্বেচ্ছায় অনেকে অংশ গ্রহণ করেছে।

এর মধ্যে প্রত্যাক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতা করছে
মো: নাছির মাস্টার, দৌলত ভূইয়া, আবুল হোসেন সহ নাম না জানা অনেকে।
গ্রামবাসী আলহাজ্ব মোজাম্মেল হক এর মহৎ উদ্যোগ কে স্বাগত জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved