1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Title :
বিপদসীমার ১৩ সে. মি. ওপর দিয়ে বইছে তিস্তার পানি পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দিনমজুর দুলাল, ভিসাহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা বরগুনায় চাচা শশুরের লোকজনের হামলায় জামাই খুন, আহত ২ “জুলাই গণঅভ্যূত্থান দিবস” উপলক্ষে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ। ঢাকা জজ কোর্টে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি)-এর চেম্বারে হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন- তারেক রহমান বরগুনার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য

দোয়া-মোনাজাত শেষে পটুয়াখালী-২ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ড. শফিকুল ইসলাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯৭ Time View

এম জাফরান হারুন::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ আহমেদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ড. শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নাজমুল হাসান, জেলা সেক্রেটারি মাওলানা শহিদুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ এবং বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মাওলানা ইসহাক মিয়া, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুর, বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. লিমন হোসেন ও পটুয়াখালী ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ানসহ পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বিগত দিনে যেভাবে বাউফলবাসীর সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব। সেবক হতে পারলেও সেবক হিসেবে থাকব, না পারলেও থাকব—কারণ আমরা সেবক হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমরা এবার বাউফলবাসীকে এমপি বানাবো, ইনশাআল্লাহ। আমরা তাদের সেবক হিসেবে পাশে থেকে ভূমিকা পালন করব।”

তিনি আরও বলেন, “বাউফলবাসীর কাছে দোয়া চাই, যেন এবার বাউফলবাসীকে সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব উপহার দিয়ে বাউফলবাসীকে বিজয়ী করতে পারি।

এর আগে সকালে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহের লক্ষ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বাউফলবাসীর কাছে দোয়া চেয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “নির্বাচন বিধির কারণে মনোনয়ন ফরম কোনো ব্যক্তির পক্ষ থেকে তোলা হলেও মূলত এই ফরম বাউফলের প্রায় ৪ লাখ ভোটারের পক্ষ থেকেই তোলা হয়েছে। আমরা আপনাদের প্রতিনিধিত্ব হিসেবে আজ এই ফরম তুলছি, কারণ বাউফলে ব্যক্তি এমপি হবে না—এমপি হবে বাউফলের সাধারণ ভোটারগণ। সরকারিভাবে যিনি নির্বাচিত হবেন, তিনি হবেন এই ভোটারদের সেবক।”

দোয়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগ ও মহিলা বিভাগের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী, জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved