1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

আদমদীঘির দমদমায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৫৪২ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামে জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রানাউল ইসলাম। তিনি মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ও রহিমা বেগমের সন্তান। অভিযোগটি গত ৪ জানুয়ারি আদমদীঘি থানায় দাখিল করা হয়।

অভিযোগে রানাউল ইসলাম উল্লেখ করেন, তার পূর্বপুরুষদের মালিকানাধীন একটি জমি দীর্ঘদিন ধরে কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কবরস্থানের পাশে কিছু খালি জায়গা থাকায় সেখানে ঘর নির্মাণের প্রস্তুতি চলছিল। এ সময় একই এলাকার মো. তাজ (টিপু)সহ কয়েকজন ব্যক্তি কোনো অনুমতি ছাড়াই তার দখলীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা করেন।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয় মো. আতাউর রহমান (৫০), মো. রহিদুল (৫৩) উভয়ই মৃত আব্দুল জব্বারের ছেলে, মো. নেহেরুল (৪০) পিতা মো. বজলু, মোছা. সেলিনা (৫৫) পিতা মৃত রইচ, মোছা. শিল্পী (৪৫), মো. আঙ্গুর (৩৮), মোছা. জোসনা (৫২), মোছা. রোখসানা (৫৩) ও মোছা. রিপা (৩৫)। তারা সকলেই দমদমা গ্রামের বাসিন্দা বলে অভিযোগে উল্লেখ করা হয়।

রানাউল ইসলাম জানান, তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে গালাগালি করেন এবং মারধরের হুমকি দেন। পাশাপাশি আশপাশের লোকজনকেও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

তিনি আরও জানান, জমি সংক্রান্ত বিরোধটি দীর্ঘদিনের এবং এ বিষয়ে ইতোমধ্যে বগুড়া আদালতে মামলা চলমান রয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলার অবনতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে আদমদীঘি প্রশাসনের কাছে লিখিত অভিযোগের পাশাপাশি সান্তাহার ইউনিয়ন পরিষদেও আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved