1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Title :
সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ! রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ দ্বিতীয় দিনের মত চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে আগারগাঁও এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অব্যাহত,দাবি আদায়ে বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত! নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার

হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪৬ Time View

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:

নির্বাচন মানেই যেখানে দামী গাড়ির বহর, শত শত কর্মীর স্লোগান আর পোস্টারের সয়লাব, সেখানে সম্পূর্ণ উল্টো পথে হেঁটে তাক লাগিয়ে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান বিএসসি। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের উপ-নির্বাচনে তিনি কোনো আভিজাত্যের ধার ধারেননি; বরং একটি পুরনো বাইসাইকেল আর হাতে একটি হ্যান্ডমাইক নিয়েই লড়ছেন ভোটের ময়দানে।
পেশায় সহকারী শিক্ষক আজিজার রহমান প্রতিদিন খুব ভোরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছেন। নির্বাচনী এলাকার ধুলোবালি মাখা মেঠোপথ ধরে গ্রাম থেকে গ্রামে গিয়ে তিনি নিজের প্রতীক ‘ঢেঁকি’-তে ভোট প্রার্থনা করছেন। কোনো জাঁকজমক নেই, নেই কোনো ভাড়ায় খাটা কর্মী বাহিনী। মাইকে নিজেই নিজের স্লোগান দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে পরম মমতায় কথা বলছেন তিনি।
র তার এই প্রচারণার ধরণ ভোটারদের মাঝে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে। সাধারণ মানুষ বলছেন, বর্তমান সময়ে এমন অনাড়ম্বর প্রচারণা বিরল। আজিজার রহমান জানান, জনগণের সেবা করতে বিপুল অর্থের প্রয়োজন নেই, দরকার শুধু স্বচ্ছ নিয়ত আর ভালোবাসা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে অর্থের ঝনঝনানির বিপরীতে আজিজার রহমানের এই ‘বাইসাইকেল বিপ্লব’ কতটা সফল হয়, এখন সেটিই দেখার অপেক্ষায় জেলাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved