1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য!

জয়পুরহাটে মিল শ্রমিক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৪২১ Time View

কাজী রিপন,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে মিল শ্রমিক মুনছুর রহমান হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৩০ জুলাই) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌসুলি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল(পিপি)।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল প্রধান পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের জমির উদ্দীন প্রধানের ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২৩ এপ্রিল বিকেলে পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মুনছুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই গ্রামের সোহেল। সেদিন দুজন রিকশায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং সন্ধ্যার পর কেরামবোর্ডও খেলেন। পরে রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পনা মোতাবেক সোহেল মুনছুরের বুকের ফুসফুস বরাবর ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা মুনছুরকে উদ্ধার করে হাসপাতালে নিলে সে মারা যায়।

এ ঘটনায় নিহতের পিতা হেলাল উদ্দিন বাদি হয়ে পরের দিন পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved