1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Title :
আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম

ঢাকা মেডিক্যালে ওষুধ কোম্পানির প্রতিনিধি আটকের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৭৯ Time View

রাকিবুল ইসলাম রাসেল,বরগুনা জেলা প্রতিনিধি:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটকের প্রতিবাদে এবং পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে মানববন্ধন করেছে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। আজ সোমবার (১১ মে) সকালে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) ব্যানারে বরগুনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা।

‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’— স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মানববন্ধনে ফারিয়ার সাধারণ সম্পাদক মো. ফোরকান মিয়া বলেন, আমরা দেশের স্বাস্থ্যখাতে কাজ করি। দেশে উৎপাদিত ওষুধ সম্পর্কে, ওষুধের বিধিনিষেধ সম্পর্কে চিকিৎসকদের অবগত করি। হাসপাতালে কোনো অনিয়ম দুর্নীতির সঙ্গে আমাদের কেউ সম্পৃক্ত নয়। তবুও আমাদের শুনতে হয়, আমরা দালাল। হাসপাতালে কোন রোগীর সঙ্গে, কোন চিকিৎসকের সঙ্গে আমরা প্রতারণা করেছি, এটি কেউ বলতে পারবেন না।

তিনি আরও বলেন, যে খাত বাংলাদেশের আর্থিকখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেই ফার্মাসিউটিক্যালস খাতে সুনির্দিষ্ট একটি নীতিমালা তৈরি করে দিতে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি, যাতে কাজের নিরাপদ পরিবেশ সুনিশ্চিত এবং আমাদের মর্যাদা নিশ্চিত হয়। এই খাতকে বাঁচাতে হলে এই নীতিমালা খুবই জরুরি।

ফারিয়ার সভাপতি মো.শফিকুল ইসলাম বলেন, আজকে আমাদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে এই মানববন্ধন। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা এদেশের স্বাস্থ্যসেবা খাতের এক অপরিহার্য এবং উচ্চশিক্ষিত অংশ। অত্যন্ত পরিতাপের বিষয়, আজ আমাদের পেশাগত মর্যাদা নিয়ে বারবার ছিনিমিনি খেলা হচ্ছে।

বরগুনা জেলার বিসিডি এস এর সভাপতি মোঃসামসুল আলম (খোকন শরিফ) বলেন,চিকিৎসা প্রতিনিধিরা কোনোভাবেই দালাল নন বরং তারা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেয়ার এক দক্ষ কারিগর। তাই এই পেশার রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এর আগে গত ৬ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযান চালায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআই ও পুলিশ। সেই অভিযানে দালালদের সঙ্গে আটক করা হয় ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভকেও। অভিযোগ রয়েছে, তারা হাসপাতাল ভিজিটের জন্য বেধে দেওয়া নির্দিষ্ট সময়ের বাইরে হাসপাতাল চত্বরে অবস্থান করছিলেন।

পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরকে যাচাই-বাছাই করে ছেড়ে দেন। সেই ঘটনার প্রতিবাদে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে মানববন্ধন করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved