1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

বরগুনায় ৭৫০ পিস ইয়াবাসহ আটক ১

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২০২ Time View

বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য সোয়া দুই লাখ টাকা।

রোববার (২৪ মে) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে আমতলী পৌরসভার এ.কে স্কুল চৌরাস্তা এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ ওয়ালীউল্লাহ্ এর নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ আমিনুর (২৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি আমতলী উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ মোতাহার হাওলাদার।

এসময় তার কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ আবু শাহাদাৎ মো:হাসনাইন পারভেজ জানান, উদ্ধারকৃত ইয়াবার জব্দ তালিকা প্রস্তুত করে আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved