1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Title :
বগুড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গৃহবধূকে নির্যাতন,পুলিশের বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার অভিযোগ মাদক নিয়ন্ত্রণের অন্তরায় আসামীদের দ্রুত জামিনের সুযোগ দেওয়া! বাউফলে একাধিক মাদক মামলার আসামি সুমন মৃধা ও তানিয়া ৮০০ পিস ইয়াবা সহ আটক ! বাউফলে বিএনপি নেতার বিএনপি বিরোধী ফোনালাপ ফাঁস, ব্যবস্থা নিতে জেলা বিএনপির নোটিশ বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে আইনজীবী নেতার সৌজন্য সাক্ষাৎ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ইনভেন্সিবল ৯/১১ লেজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী আমতলীতে পৌনে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার এক নারী! বাউফলে সালিশ বৈঠকে হামলার জেরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বিক্ষোভ ও মানববন্ধন  পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য-এস এম মনিরুল হাসান বাপ্পি বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

বগুড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গৃহবধূকে নির্যাতন,পুলিশের বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শাজাহানপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। উপজেলার শাহ নগর এলাকায় এ ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা যায়, শাহ নগর এলাকার চিহ্নিত মাদক কারবারি পরিবারের সদস্য মেহেদী হাসান সুমনের মা ও বোন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। সুমনের স্ত্রী এই অবৈধ কারবারে বাধা দিলে তাঁর ওপর ক্ষিপ্ত হন পরিবারের সদস্যরা। একপর্যায়ে শাশুড়ি ও ননদ মিলে ওই গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন।
​এদিকে এলাকায় মাদক কারবারিদের এমন বেপরোয়া আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবালের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এলাকায় মাদকের বিস্তার ঘটছে। আর্থিক সুবিধার বিনিময়ে তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন না বলে দাবি স্থানীয়দের।
​এলাকাবাসীর আরও দাবি, বর্তমান ওসির দায়িত্ব পালনকালে শাজাহানপুর উপজেলায় মাদক কারবারির সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকসেবীর সংখ্যাও, যা স্থানীয় সামাজিক ও পারিবারিক শৃঙ্খলাকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। স্থানীয়রা অবিলম্বে মাদক নির্মূলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved