1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Title :
নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি, কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ ! (পর্ব -১) বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় চিফ হুইপ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা হানি ট্র্যাপ চক্রের সদস্য যখন বাউফলের বিএনপি নেতা আজাহার খান, অতপর যুবলীগ নেতা সহ আটক-৩ গাজীপুরের প্রেমে ব্যর্থ হয়ে ছয় তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক তরুণী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ৭ বছর যাবত ঢাকার গুরুত্বপূর্ণ ডিভিশনে গণপূর্তের নিবাহী প্রকৌশলী মাসুদ রানা! দুদকের দুই মামলার গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে রাজধানীতে ঘুরে বেড়াচ্ছেন নড়াইলের স্বীকৃত চোরাচালানী আবিদুল! বরগুনায় স্বামীর অত্যাচারে হসপিটালে ২ টি বাচ্চা নিয়ে ৮ মাস অবস্থান করছে নারী! পুত্র সন্তানের বাবা হলেন সাবেক ছাত্রনেতা ও ১১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক – আরিফুর রহমান, সকলের কাছে দোয়া প্রার্থী পুত্র সন্তানের বাবা হলেন, ১১ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মো: আরিফুর রহমান, সকলের কাছে দোয়া প্রার্থী

ভাতের হোটেলের পাশাপাশি গাঁজা বিক্রি করা শ্বশুর-শাশুড়ী, মেয়ে ও জামাইয়ের পেশা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৬৪৯ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

ভাতের হোটেল, যেন হোটেল দিয়ে ভাত বিক্রিই তাদের পেশা কিন্তু না! ভাতের হোটেল থাকলেও মুল পেশা তাদের গাঁজা বিক্রি করা। তাই হোটেলের পাশাপাশি গোপনে করতেন গাঁজা বিক্রি।

এদিকে গোপন তথ্যের ভিত্তিতে সেই ভাতের হোটেলে মির্জাগঞ্জ থানা পুলিশ অভিযান চালান। এবং অভিযান চালিয়ে সেই হোটেলের রান্না ঘর থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ। এসময় গাঁজা কারবারি পেশায় নিয়োজিত ৩ জনকে আটক করা হয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ই আগষ্ট) দুপুরের দিকে মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা বাজারে মোঃ ফিরোজ গাজী ওরফে ভান্ডারীর ভাতের হোটেলে। ফিরোজ গাজী আমড়াগাছিয়া ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামের মৃত চান্দু গাজীর ছেলে।

থানা পুলিশ জানান, উপজেলার আমড়াগাছি ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামের মৃত চান্দু গাজীর ছেলে মোঃ ফিরোজ গাজী ওরফে ভান্ডারী ফিরোজ ও তার স্ত্রী ফরিদা বেগম সহ মেয়ে রেকসোনা ও শারমিন সুলতানা এবং ছোট মেয়ে জামাই মুন্সিগঞ্জ জেলার পয়সাগাও গ্রামের সিরাজ বেপারীর ছেলে জাকির হোসেন মিলে মহিষকাটা বাজারে হোটেল ব্যবসার আড়ালে মাদক কেনাবেচা করতো। তাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের খাবার হোটেলের রান্না ঘরের মাটির নিচে একটি টিনের জেরের মধ্যে থেকে আধা কেজি গাঁজাসহ রেকসোনা (৩০), শারমিন সুলতানা (১৯) ও জামাই জাকির কে আটক করা হয়। তবে এসময় পুলিশের টের পেয়ে ফিরোজ গাজী ও তার স্ত্রী ফরিদা বেগম সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

এবিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন, পাঁচ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে গ্রেফতারকৃত তিন জনকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আর অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved