1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Title :
রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি জালিয়াতি করে শিক্ষকতার অভিযোগে বাউফলে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, বিভাগীয় মামলা  ছাত্রীদের ওয়াস রুমে ভিডিও ধারণ করে সমালোচিত শিক্ষক বহাল তবিয়তে, শাস্তি হয়নি এক বছরেও,নতুন করে ছাত্রী হেনস্তার অভিযোগ বরগুনার তালতলীতে ভেসে এলো মাজারি আকারের মৃত্যু তিমি! চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত ছাত্রনেতা আমানউল্লাহ আমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বরগুনাবাসী জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক আনুমানিক ২ কোটি ১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ! যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক ১৬ লক্ষ ১০ হাজার ৯০০ টাকা মূল্যের অবৈধ মাদক ও চোরাচালানী মালামাল জব্দ! কক্সবাজারে এক পুলিশ সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৫ লাখ টাকাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর! কোন অদৃশ্য ক্ষমতার বলে উপযুক্ত প্রমাণ থাকা সত্বেও “ভুয়া মেজর” পরিচয়ে প্রতারক পালিয়ে গেল! হুমকি-ধামকি দিয়ে নিউজ সরানোর চেষ্টা

রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

শরিফা বেগম শিউলী:

রংপুর মহানগরীর কোতোয়ালী থানাধীন আদর্শপাড়া এলাকা থেকে মো. রাফিউল ইসলাম রাফি (১৯) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজহয়েছেন। গত ৬ সেপ্টেম্বর রাতে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে নিখোঁজ হওয়ার পর তিন দিনেও তার সন্ধান মেলেনি।এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী (আরপিএমপি) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ রাফিউল ইসলাম রাফি মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের বাতাসন দুর্গাপুর গ্রামের মো. সোহেল রানা ও মোছা. রাবেয়া বেগমের ছেলে।তিনি নিউ আদর্শপাড়া দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের ছাত্র। জিডি সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর ২০২৬ 
রাত আনুমানিক ৯টার দিকে কোতোয়ালী থানাধীন ২১ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার মাদ্রাসা প্রাঙ্গণ থেকে রাফি নিখোঁজ হনপরে পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য 
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো
সন্ধান পাননি। একপর্যায়ে তার ভাই মো. মুরাদ আহসান ৮ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ রাফির শারীরিক বর্ণনা: উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং মুখমণ্ডল লম্বাটে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ রাফিউল ইসলাম রাফির সন্ধান পেলে তার ভাই মো. মুরাদ আহসানের ০১৭৮৫২১১১০৯ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
নিখোঁজ রাফির সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
নিখোঁজের ঘটনায় কোতয়ালী থানার এসআই সাইফুল ইসলাম জানান আইনগত 
অনুসন্ধান চলমান আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved