1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Title :
নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা! আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার- কার্লো আনচেলত্তি

হাফেজ রেজাউল হত্যার দ্রুত বিচারের দাবি আদায়ে “সর্বদলীয় ছাত্র সংগঠনের ঐক্য “

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৮৪ Time View

মুহাম্মদ সাইদুল ইসলাম সানাউল্লাহ – শ্রীপুর থানা প্রতিনিধি

গত ১০ই অগাস্ট’২৩ সংবাদ সম্মেলন ও সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা

আওয়ামী লীগের কথিত শান্তি সমাবেশে যুবলীগ-ছাত্রলীগ কর্তৃক নিহত শহীদ হাফেজ রেজাউল করিম হত্যার দ্রুত বিচারের দাবি আদায়ের লক্ষ্যে গত ১০ আগস্ট’২৩ বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি নূরল বশর আজিজীর সভাপতিত্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ১৬ আগস্ট’২৩, বুধবার, সংবাদ সম্মেলন ও সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য গত ৮ আগস্ট’২৩, মঙ্গলবার , বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হল সাখীর সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ কামাল উদ্দীনের সঞ্চালনায় ইসলামী ছাত্র সমাজ-এর কেন্দ্রীয় কার্যালয়ে সমমনা বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে হাফেজ রেজাউল হত্যার দ্রুত বিচারের দাবি আদায়ে “সর্বদলীয় ছাত্র ঐক্য ” গঠন করা হয়। বৈঠকে “সর্বদলীয় ছাত্র ঐক্য”-এর মুখপাত্র হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, প্রধান সমন্বয়ক হিসেবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ কামাল উদ্দীন ও অর্থ সমন্বয় হিসেবে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি খালিদ মাহমুদ-কে মনোনীত করা হয়।

উক্ত বৈঠকে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনান, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জাকির বিল্লাহ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগাঠনিক সম্পাদক মামুনুর রশিদ , বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের সদস্য সচিব জামিল সিদ্দিকী, সিনিয়র সদস্য মুফতী সানাউল্লাহ খাঁন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সেক্রেটারী খালিদ মাহমুদ,বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল ও দপ্তর সম্পাদক দেলোয়ার হুসাইন খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য মুহাম্মাদ সাকিব সাইফিসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved