
রিয়াজুল ইসলাম রিয়াজ,গাজীপুর :
সাহসিকতা, পেশাদারিত্ব ও সেবার অনন্য স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’য় ভূষিত হয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিনেশন (পিবিআই)সুযোগ্য পুলিশ সুপার রকিবুল আক্তার,গাজীপুর।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মানজনক পদক প্রদান করা হয়েছে।
ক্লুলেস মার্ডার ও ভয়ানক সন্ত্রাসী কর্মকাণ্ডের
সঠিক তদন্ত ও আসামি গ্রেফতার করে সফলতা এনেছেন তিনি।
তাঁর সুদক্ষ নেতৃত্ব, কঠোর জিরো টলারেন্স নীতি ও সময়োপযোগী দিক-নির্দেশনায় জিএমপি তে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি হয়েছে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চাঞ্চল্যকর অপরাধ দমনে তাঁর নেওয়া সাহসী পদক্ষেপ ইতোমধ্যে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একজন সৎ, বিনয়ী, মানবিক ও অত্যন্ত পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি ফোর্সের ভেতরে-বাইরে সকলের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে জিএমপি এখন শুধু একটি পুলিশ ইউনিট নয়, বরং জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
এই গৌরবময় অর্জনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মীবৃন্দ, আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সবাই ভূয়সী প্রশংসার পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন।