
মিরপুর প্রতিনিধি:
রাজধানীর শাহ আলী থানার একটি সড়কের পাশে পড়ে ছিল কালো পলিথিনের একটি ব্যাগ। সেখান থেকে ভেসে আসছিল নবজাতকের কা’ন্না। পথচারীর চোখে পড়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘ’টনা’স্থলে যায় পুলিশ। পলিথিনের ভেতর থেকে জী’বিত উ’দ্ধার করা হয় চার থেকে পাঁচ দিন বয়সী একটি কন্যাশিশু।
ঘটনাটি শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশের। গতকাল বুধবার সন্ধ্যায় ফুটফুটে ওই ন’ব’জাতককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে যোগাযোগ করা হলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার গণমাধ্যমকে বলেন নবজাতকটি এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন। পুলিশের দুই সদস্য সার্বক্ষণিক ন’ব’জাতকটির চিকিৎসার খোঁজখবর রাখছেন।