1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Title :
ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক! নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার!

ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

তপন দাস, নীলফামারী :

নীলফামারীর ডোমারে নেসকোর (নর্দান ইলেকট্রিসিটি কোম্পানী) প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।
অভিযোগের বিষয়টি নিয়ে নীলফামারী জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন নেসকোতে কর্মরত অস্থায়ী ভিত্তিক ১১ জন মিটার রিডার ও বিল বিতরনকারীরা। অভিযোগ সুত্রে জানাজায়, অভিযোগকারীরা দীর্ঘ প্রায় ৭ – ১৫ বছর যাবত ওই দপ্তরে কর্মরত রয়েছেন। ডোমার শাখায় নেসকোর গ্রাহক সংখ্যা প্রায় ৩৭ হাজার। বিগত ২০২৫ সাল হতে ওই দপ্তরে স্মার্ট প্রি পেমেন্ট মিটার স্থাপন কাজ শুরু করেন। মিটার ইনচার্জ সুজন আলীর নির্দেশে মিটার পাঠকরা স্মার্ট প্রি পেমেন্ট মিটার স্থাপনের কাজ শুরু করে।শুরুতেই গ্রাহকরা স্মার্ট প্রি পেমেন্ট মিটার স্থাপনে অনিহা প্রকাশ করে বাধার সৃষ্টি করে। কিন্তু প্রকৌশলীগন ভয়ভীতি প্রদর্শনসহ জোরপূর্বক প্রি- পেমেন্ট মিটার স্থাপন করার নির্দেশ দেন। তাদের নির্দেশে মিটার রিডাররা গ্রাহকদের সচল মিটার খুলে এনে অফিসে জমা করলে তিনি (মিটার ইনচার্জ সুজন আলী)পুরাতন মিটার হিসাবে মিটার গুলো বিক্রি করে দেন। মিটার স্থাপনকালীন সময়ে প্রকৌশলীগণ কমিশন হিসাবে এক ফেজের প্রি পেমেন্ট মিটার স্থাপনের জন্য ৮০/ টাকা ও তিন ফেজের মিটার স্থাপনের জন্য ৩০০/ টাকা নিধারন করে টাকা প্রদান করে। এভাবে ডোমারে প্রায় ২৫ হাজার প্রি পেমেন্ট মিটার স্থাপন করা হলেও গত তিন মাসে মিটার রিডারদের মিটার স্থাপনের টাকা বকেয়া রয়েছে। এমতাবস্থায় মিটার রিডাররা জানতে পারেন প্রি পেমেন্ট মিটার স্থাপন করতে কোম্পানি এক ফেজ মিটার স্থাপনের ব্যয় ১০২৪.০৮ টাকা এবং তিন ফেজ মিটার স্থাপনের ব্যয় ২৫৯১.৯৩ টাকা নির্ধারন করেছেন। অথচ প্রকৌশলীগণ কমিশন হিসাবে এক ফেজ প্রি পেমেন্ট মিটার স্থাপনের জন্য ৮০/ টাকা ও তিন ফেজ মিটার স্থাপনের জন্য ৩০০/ টাকা প্রদান করেছেন।
এছাড়াও গ্রাহকেরা তাদের খুলে নেওয়া সচল মিটার গুলো মিটার রিডারদের কাছে ফেরত চাচ্ছেন। মিটার রিডাররা বিষয়টি প্রকৌশলীগণকে অবগত করলেও তারা তাদের কথায় কোন রকম কর্ণপাত করছেন না। এতে উভয় সংকটে পড়েছেন মিটার রিডাররা।
 
বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও ডোমার উপজেলা  দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব বলেন, গ্রাহককে জোরপূর্বক পিচরেট কর্মচারীরা সরকারি গাড়ি ব্যবহার করে প্রিপেইড মিটার স্থাপন করছে। সচল মিটার বিক্রি করে দেওয়ায় ওই মিটারের রিডিং নিয়ে গ্রাহকের সাথে দেনা-পাওনার বিষয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী নওশাদ আলম জানান, নেসকোর এই প্রজেক্টটা ঠিকাদার দেখছেন। এখানে আমি বা আমার অফিস জড়িত নাই। কোন গ্রাহক সচল মিটার বিক্রি করা নিয়ে কোন অভিযোগ করেনি। কমিশনের বিষয়ও আমরা জানি না ঠিকাদার জানে। এযাবত প্রায় ২৩ হাজার প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved