
এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফল পৌর বিএনপির সদস্য ও ৩ নং পৌর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজিম সিকদার এবং তার ছেলে নাইম সিকদারকে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত তথ্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নাজিম সিকদার।
সোমবার (৫ অক্টোবর) বাউফল পৌর শহরের ৩নং ওয়ার্ডভূক্ত কাগজিরপুল বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নাজিম সিকদার বলেন, আমি আসন্ন পৌরসভা নির্বাচনে এই ৩নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচন করবো, তাই আমাকে ও আমার ছেলে নাইম সিকদারকে জড়িয়ে বিভিন্ন ফেসবুক পেজে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্যের সঙ্গে তাদের বাস্তব কর্মকাণ্ডের কোনো মিল নেই বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা উচিত। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের ফলে ব্যক্তি ও পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে নাজিম সিকদার এসব তথ্য প্রচারের প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।