1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Title :
নাটোরের সিংড়ায় রাজনৈতিক পরিচয় বদলে সুবিধা নেওয়ার অভিযোগ, কায়েম উদ্দিনকে ঘিরে বিতর্ক গাজীপুরে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের মৃ/ত্যু! বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণঅভিযোগ ও মানববন্ধন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম বিলুপ্তির পথে সমন্বয়ক শব্দটি! সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে তরুণীর বিশেষ অ** হতে ই*য়াবা ট্যাবলেট উদ্ধার করে ৮ এপিবিএন পুলিশ!

রংপুরে র‍্যাব-১৩ আয়োজনে স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন কর্মসূচি পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৫০৭ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার:

রংপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুরে র‍্যাব-১৩ আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

দিনটি উপলক্ষে র‌্যাব-১৩ আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল দিনের শুরুতে ব্যাটালিয়ন সদর দপ্তরসহ সকল কোম্পানীতে সকালে জাতীয় পতাকা (অর্ধ্য নমিত) উত্তোলন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে নির্মিত প্রামান্য চিত্র র‌্যাব-১৩ ব্যাটালিয়নের সকল কোম্পানীসহ ভিটিসির মাধ্যমে প্রদর্শিত হয়। বেলা ১২টায় র‌্যাব-১৩ এর চিত্তবিনোদন কক্ষে অধিনায়ক বঙ্গবন্ধুর জীবনী এবং জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার মাধ্যমে বক্তব্য প্রদান করেন।

দুপুরে ব্যাটালিয়ন সদর এর জামে মসজিদে কোরআন খতম, জোহরের নামাজ শেষে ১৫ আগস্ট এর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে এতিম শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন এতিম খানায় দুস্থ এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিশেষ কর্মসূচি হিসেবে অত্র ব্যাটালিয়নে “সন্ধানী” এর মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়, যাতে ব্যাটালিয়নের অধিনায়ক এবং উপ অধিনায়কসহ বিভিন্ন পদবীর র‌্যাব সদস্যগণ রক্তদান করেন।

এছাড়াও অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৮টি জেলায় (রংপুর,গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও লালমনিরহাট) কোন বিশেষ দল বা গোষ্ঠী যেন নাশকতা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে র‌্যাব ফোর্সেস সদর দপ্তর এর নির্দেশনা মোতাবেক র‌্যাব-১৩ এর আওতাধীন এলাকায় পেট্রোলিং এর মাধ্যমে পর্যাপ্ত টহল টিম ও সাদা পোশাকে ডিউটিতে মোতায়েন করা হয়। এসময় ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved