1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Title :
আমতলীতে কৃষকের ৬০ হাজার তরমুজ চারা নষ্টের অভিযোগ, তহসিলদার ও বিএনপি নেতার বিরুদ্ধে! বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয়  আমতলীতে মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ দুই গরু জবাই, জানতেন প্রাণিসম্পদ কর্মকর্তা,মাংস জব্দ, কসাইকে জরিমানা! কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব, ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের! ভয়াল ঘূর্ণিঝড় সিডরের স্মৃতি আজও কাঁদায় উপকূলের মানুষ সিংড়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা দাবি এলাকাবাসীর আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার! ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও

আমতলীতে কৃষকের ৬০ হাজার তরমুজ চারা নষ্টের অভিযোগ, তহসিলদার ও বিএনপি নেতার বিরুদ্ধে!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

বরগুনা প্রতিনিধি :

বরগুনার আমতলীতে তিন প্রান্তিক কৃষকের পাঁচ একর জমিতে রোপণের জন্য প্রস্তুত করা প্রায় ৬০ হাজার তরমুজের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে কলাপাড়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. তরিকুল ইসলাম ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় তরমুজ চাষের স্বপ্ন ভেঙে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক লতিফ মৃধা, সুখী বেগম ও শিরিন বেগম। একই সঙ্গে এক কৃষকের ছেলেকে মারধরের অভিযোগও উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সোনাউডা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লতিফ মৃধা, সুখী বেগম ও শিরিন বেগম পাঁচ একর জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য দীর্ঘদিনের পরিশ্রমে জমিতে রোপণের উপযোগী করে প্রায় ৬০ হাজার তরমুজের চারা তৈরি করেন তাঁরা। চারাগুলো ধীরে ধীরে বেড়ে উঠছিল। কিন্তু বুধবার সকালে ক্ষেতে গিয়ে তাঁরা চারাগুলো ছড়িয়ে-ছিটিয়ে নষ্ট অবস্থায় দেখতে পান।

কৃষকদের অভিযোগ, তহসিলদার মো. তরিকুল ইসলাম, বিএনপি নেতা মো. আলমগীর হাওলাদার, খোকন মৃধাসহ কয়েকজন ব্যক্তি ক্ষেতে এসে তাঁদের চারা নষ্ট করেন। বাধা দিতে গেলে কৃষকদের ধমক ও গালমন্দ করা হয়। একপর্যায়ে লাথি ও পায়ের আঘাতে চারাগুলো ছড়িয়ে-ছিটিয়ে পাশের ডোবায় ফেলে দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত কৃষক সুখী বেগম বলেন, জমি লিজ নেওয়ার পাশাপাশি বিভিন্ন এনজিও থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে তরমুজ চাষের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। প্রতিদিনের মতো বুধবার সকালে ক্ষেতে কাজ করছিলেন। এ সময় তহসিলদার তরিকুল ইসলাম, বিএনপি নেতা আলমগীর হাওলাদার ও খোকন মৃধাসহ কয়েকজন এসে তাঁদের ধমক দেন এবং চারাগুলো নষ্ট করেন। বাধা দিলে গালমন্দ করা হয়। চারা নষ্ট হয়ে যাওয়ায় তাঁর পুরো মৌসুমের স্বপ্ন ভেঙে গেছে।

স্থানীয় কৃষকের ছেলে সজিব অভিযোগ করেন, তহসিলদার তরিকুল ইসলাম ও বিএনপি নেতা আলমগীর হাওলাদারসহ কয়েকজন কোনো কিছু না জানিয়েই চারাগুলো নষ্ট করতে শুরু করেন। তিনি বাধা দিলে তাঁকে মারধর করা হয়।

হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. হারুন অর রশিদ বলেন, তাঁর এলাকার মানুষ কৃষিনির্ভর। কৃষকেরা তরমুজের চারা তৈরি করছিলেন। এ সময় কলাপাড়া ইউনিয়নের তহসিলদার তরিকুল ইসলাম ও বিএনপি নেতা আলমগীর হাওলাদার এসে চারাগুলো নষ্ট করেন এবং নারীদের গালমন্দ করেন। এ ছাড়া সজিব নামের এক যুবককে মারধর করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. লিমন হাওলাদার বলেন, ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে যান। পরে দলীয় পরিচয় দিয়ে তহসিলদার তরিকুল ইসলামকে ফোন করলে তিনি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, বিষয়টি ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় পুলিশ আইনগত ব্যবস্থা নিতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি অপূরণীয়। কৃষি বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে তাঁদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান বলেন,বিষয়টা জানলাম আমাদের কোন কর্মকর্তা যদি জড়িত থাকে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে তহসিলদার মো. তরিকুল ইসলাম ও বিএনপি নেতা মো. আলমগীর হাওলাদারের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved