1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Title :
যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাক উল্টে ১৭ জন নি’হ’ত! বরগুনায় ৭৫০ পিস ইয়াবাসহ আটক ১ সাড়ে চার মাসেই ২০০০ ধর্ষণ মামলা আদালতে ঝুলে আছে! আইনের ফাঁক দিয়ে বের হয়ে গেল আলোচিত ধ*র্ষক! চকোলেট দেওয়ার নামে ৫ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ, দোকান বন্ধ করে পালালো ধ’র্ষ’ক! নিজের গোপনীয়তা আড়াল করতে গণমাধ্যমের সাথে বাজে আচরণ করার অভিযোগ উঠেছে অভিনেতা সিদ্দিকের ডিভোর্সি স্ত্রী মিমের বিরুদ্ধে ! বরগুনায় খালুর বিরুদ্ধে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ,ধর্ষক আটক! শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: মহিপুরে লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ বরগুনায় “সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা কুষ্টিয়ায় বাস-ট্রাকের ভ’য়া’ব’হ সং’ঘ’র্ষে নি’হ’ত ৮, আ’হ’ত ৩০

মিরপুর রিপোর্টার্স ক্লাব কর্তৃক যথাযোগ্য মর্যাদায় পালন হলো জাতীয় শোক দিবস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩৮৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার মিরপুরের সাংবাদিকদের প্রাণের সংগঠন ”মিরপুর রিপোর্টার্স ক্লাব ”কর্তৃক বাঙালি জাতির পিতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

গতকাল ১৬ ই আগস্ট “মিরপুর রিপোর্টার্স ক্লাব” এর আয়োজনে মিরপুরের বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে মিরপুর রিপোর্টার্স ক্লাব এর অস্থায়ী কার্যালয়ে বাঙালি জাতির পিতা, মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর মিরপুরের অত্যন্ত প্রিয় মুখ, মিরপুরের সাংবাদিকদের সুখে দুখের সাথী দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মিরপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন মোল্লা আরো উপস্থিত ছিলেন মিরপুরের সিনিয়র সাংবাদিক দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার যুগ্ন-সম্পাদক ও দৈনিক জনতার বাংলার প্রধান সম্পাদক মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম মনির হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন মিরপুরে কর্মরত ও বসবাসরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ । এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রিক্সা চালক থেকে শুরু করে প্রায় ছয় শতাধিক অসহায় ও দুস্থ মানুষ।

মিরপুর ৮ নং ওয়ার্ডের ই- ব্লকে অবস্থিত ঐতিহ্যবাহী মসজিদে আকবরের মাওলানা আব্দুল আউয়ালের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্ট কাল রাতের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved