1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Title :
আমতলীতে কাচা ধান কেটে, জমি দখলের অভিযোগ! ইউনিয়ন চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী জনাব, মোঃ ফজলুল হক মাস্টার এর সহধর্মিণী, মোসাঃ নাজনীন খানম কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন নীলফামারীতে নববধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশ্যে লেখা চিরকুট নীলফামারীতে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনসের শ্রমিকদের আন্দোলন, তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা পাইকগাছার গদাইপুর ইউপির ৩নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারী উদ্বোধন করলেন আবুল হোসেন নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধর, ভিডিও ভাইরাল আমতলীতে ৮ বছরেও চোখের জল শুকায়নি,ছেলে হত্যার বিচার চেয়ে অঝড়ে কাদলেন মা! ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে আটক করল দুদক!

আমতলীতে কাচা ধান কেটে, জমি দখলের অভিযোগ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

বরগুনা প্রতিনিধি।।

বরগুনার আমতলীতে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে কাঁচা ধান কেটে নেওয়া, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার চরকখালিয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দেলোয়ার হোসেনের জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ চলছে। অভিযোগে তিনি দাবি করেন, গত ১৮ নভেম্বর বুধবার সকাল ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে তাঁর বিরোধপূর্ণ জমিতে গিয়ে ধান কাটার কাজ শুরু করেন। এ সময় বাধা দিতে গেলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগকারীর দাবি, ওই ঘটনায় তাঁর জমির প্রায় ৩৩ শতাংশ জমির কাচা ধান কেটে নেওয়া হয়েছে। এতে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

দেলোয়ার হোসেন অভিযোগ করেন, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক জমির দখল নেওয়ার চেষ্টা করছেন। ঘটনার সময় তাঁদের বাধা দেওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগকারীর দাবি।

অভিযোগপত্রে জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিভিন্ন দলিল এবং জমির বিবরণ উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মজিদ মৃধা ধান কাটার কথা স্বীকার করে বলেন,এ বিষয়ে একাধিকবার মীমাংসার কথা বললেও তারা বসতে রাজি হয়নি,তাই আমরা জমির ধান কেটে নিয়েছি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াকুব হোসাইন জানান,অভিযোগ পেয়েছি, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved