1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Title :
যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার

পাইকগাছায় নবাগত ইউএনও মুহাম্মদ আল আমিন এর যোগদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৪৩৩ Time View

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা খুলনা প্রতিনিধি:

নবাগত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ আল আমিন। তিনি সোমবার সকালে বিদায়ী ইউএনও মমতাজ বেগম এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, বিদায়ী ইউএনও মমতাজ বেগম ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু,
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে নবাগত ইউএনও বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বিকালে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, সাধারণ মানুষ যাতে কাঙ্খিত সেবা পায় এ লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকেও সে লক্ষ্যে কাজ করার নির্দেশনা দেন।

উল্লেখ্য, মুহাম্মদ আল আমিন ২০১৭ সালে বিসিএস ৩৫ তম ব্যাচের প্রশাসনের সরকারি কর্মকর্তা হিসেবে প্রথমে সহকারী কমিশনার ভূমি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।এরপর তিনি ফরিদপুর ডিসি অফিস। ফরিদপুরের ভাঙ্গা, ফরিদপুর সদর, টঙ্গী রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ( ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর সর্বশেষ খুলনা ডিসি অফিসের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গত ২০ আগস্ট তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।ইউএনও মোহাম্মদ আল আমিন শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ – সখিপুর থানার মাধুরীসরকার কান্দি গ্রামের কৃতি সন্তান।
ব্যক্তিগত জীবনে নবাগত ইউএনও’র পিতা অবঃপাপ্ত জনতা ব্যাংক কর্মকর্তা ছিলেন এবং মা গৃহিণী। উল্লেখ্য, বিদায়ী ইউএনও মমতাজ বেগম কে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved