1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Title :
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে তরুণীর বিশেষ অ** হতে ই*য়াবা ট্যাবলেট উদ্ধার করে ৮ এপিবিএন পুলিশ! “বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার” — চীফ হুইপ বিপদসীমার ১৩ সে. মি. ওপর দিয়ে বইছে তিস্তার পানি পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দিনমজুর দুলাল, ভিসাহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা বরগুনায় চাচা শশুরের লোকজনের হামলায় জামাই খুন, আহত ২ “জুলাই গণঅভ্যূত্থান দিবস” উপলক্ষে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ। ঢাকা জজ কোর্টে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি)-এর চেম্বারে হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন- তারেক রহমান

ট্রাক চাপায় পুলিশ নিহতের ঘটনায় ড্রাইভারসহ তিনজন গ্রেফতার, ঘাতক ট্রাকটি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩০১ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় ড্রাইভারসহ তিনজনকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে ঘাতক ট্রাকটিকের আটক করা হয়েছে। আজ শনিবার পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে এসপি জানান, ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত আসামীদের ও ট্রাকটি সনাক্ত করা হয়। এরপর শুক্রবার রংপুর মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাকটির চালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ট্রাকটির চালক মোঃ জামাল মিয়া (৩৫), তার সহকারী মোঃ মশিউর রহমান (২৯) এবং ট্রাকটির মূল মালিক আনিসুর রহমান (৪৪)। তাদের তিনজনেরই বাড়ি রংপুরের মাহিগঞ্জ এলাকায়। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। সেই সঙ্গে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, গত ২৩ আগস্ট রাতে ট্রাকটির মালিক আনিছুর রহমান নিজেই ট্রাক চালক হওয়া সত্তে¡ও বদলী হিসেবে হেলপার জামাল মিয়াকে রংপুর থেকে বালাসীঘাটে আলু নিয়ে পাঠান। সেখানে ভোররাতে আলু আনলোড করে রংপুরের উদ্দেশে রওনা হন। পথে সকাল ৬টা ২০ মিনিটের দিকে গাইবান্ধা শহরের পুরনো জেলখানা মোড়ে পৌঁছলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রামানিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved