1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Title :
সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির বিছিন্ন হাত ও বস্তাবন্দি অবস্থায় দুই পা উদ্ধার নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলীতে বসত ঘরে আগুন দেওয়ার হুমকি, ভুক্তভোগী নারীর অভিযোগ! আমতলীতে এসআইকে ছাত্রলীগ নেতার হুমকি,কল রেকর্ড ভাইরাল! গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আপন দুই বোন নিহত, আহত ১ সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক

গোবিন্দগঞ্জে রিকশা থেকে সড়কে পড়লে চাপা দিলো কাভার্ড ভ্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৬৫৪ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় মোজাম্মেল হক (৬৫) নামের এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার (২৭ আগষ্ট) সকাল ১১ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার পান্থাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক একই উপজেলার বকচর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন কলা ব্যবসায়ী। এই বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আফির আনোয়ার।

স্থানীয়দের বরাত দিয়ে আনোয়ার দেশ রূপান্তরকে জানান, নিহত কলা ব্যবসায়ী ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় অসাবধানতাবশত ব্যাটারীচালিত অটোরিকশা থেকে পড়ে যান। তাৎক্ষনিক রংপুরগামী সদাগর এক্সপ্রেস এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved