1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Title :
বিলুপ্তির পথে সমন্বয়ক শব্দটি! সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে তরুণীর বিশেষ অ** হতে ই*য়াবা ট্যাবলেট উদ্ধার করে ৮ এপিবিএন পুলিশ! “বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার” — চীফ হুইপ বিপদসীমার ১৩ সে. মি. ওপর দিয়ে বইছে তিস্তার পানি পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দিনমজুর দুলাল, ভিসাহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা বরগুনায় চাচা শশুরের লোকজনের হামলায় জামাই খুন, আহত ২ “জুলাই গণঅভ্যূত্থান দিবস” উপলক্ষে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ। ঢাকা জজ কোর্টে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি)-এর চেম্বারে হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন

আওয়ামী লীগকে আর জনগণের ভোটাধিকার হরণ করতে দেয়া হবে না— অধ্যক্ষ ইউনুছ আহমদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৮ Time View

মুহাম্মদ সাইদুল ইসলাম সানাউল্লাহ -শ্রীপুর উপজেলা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন, আওয়ামী লীগকে আর জনগণের ভোটাধিকার হরণ করতে দেওয়া হবে না। তারা ২০১৪ ও ২০১৮ সালে প্রহসনের নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার রাতের আঁধারে হরণ করেছে। ২০২৩ সালের নির্বাচনে তাদেরকে আর এ সুযোগ দেওয়া হবে না। ভারত ও পুলিশ-প্রশাসনের উপর ভর করে ক্ষমতায় আরোহনের কারণেই তারা জনগণ থেকে আজ বিচ্ছিন্ন। জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই।

আজ ১ই সেপ্টেম্বর ’২৩ খ্রি. শুক্রবার বিকাল ৩ টায় গাজীপুরের শ্রীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগীয়) ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মুফতি মানসুর আহমেদ সাকী
সেক্রেটারি জেনারেল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাওলানা আবু বক্কর সিদ্দিক মাজিদুল প্রমুখ।

শ্রীপুরের তৃণমূল সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমেদ সাকী বলেন ১৯৭১ সালে এদেশের দামান ছেলেরা মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বুকের তাজা রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছিল কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার মানুষের ভোটাধিকার হরণ করে জনগণের অধিকার কেড়ে নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved