1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Title :
একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে প্রতিবেশী গৃহবধূ মামিকে নিয়ে উধাও প্রতিবেশী ভাগ্নে! বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি শেখ হাসিনার প্রত্যাবর্তন: রাজনৈতিক ঘোষণা, আইনি জটিলতা ও নিরাপত্তার প্রশ্ন পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বাউফলে দুই নেতাকে পিটিয়ে আহত আমতলীতে কৃষকের ৬০ হাজার তরমুজ চারা নষ্টের অভিযোগ, তহসিলদার ও বিএনপি নেতার বিরুদ্ধে! বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয়  আমতলীতে মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ দুই গরু জবাই, জানতেন প্রাণিসম্পদ কর্মকর্তা,মাংস জব্দ, কসাইকে জরিমানা! কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব, ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৭ Time View

সেই চাঞ্চল্যকর গৃহবধূ নারগিস হত্যা মামলার আসামি ঘাতক স্বামী র‌্যাবের হাতে আটক

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: পটুয়াখালীর কলাপাড়ায় সেই চাঞ্চল্যকর গৃহবধূ নারগিস হত্যা মামলার আসামি ঘাতক স্বামী মোঃ রাজিব হাওলাদার কে মামলার ২৪ ঘন্টার মধ্যে আটক করতে সক্ষম হয়েছে র‍্যাব-৮।

র‍্যাব-৮, সিপিসি-১ জানান, গত ০৯/০৯/২৩ তারিখে রাত সাড়ে ১০টার দিকে গৃহবধূ নারগিস বেগমকে তার স্বামী মোঃ রাজিব হাওলাদার যৌতুকের জন্য কিল ঘুষি ও লোহার রড দিয়ে মেরে রক্তাক্ত অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

যাহার কলাপাড়া থানার মামলা নং-০৮/১৪৬, তারিখ-১১/০৯/২৩, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী২০০৩)এর ১১ (ক)/৩০। আসামি হত্যাকান্ডের পর পালিয়ে আত্মগোপন করে।

এদিকে পটুয়াখালী র‍্যাব-৮ তথ্যপ্রযুক্তির সহায়তায় বরগুনার আমতলী উপজেলার কেওড়া বুনিয়া ১নং ওয়ার্ড এলাকা থেকে পলাতক আসামি স্বামী মোঃ রাজিব হাওলাদার, পিতা: বজলু হাওলাদার, সাং লেমুপাড়া, থানা: কলাপাড়া কে ১১/০৯/২০২৩ ইং তারিখ রাত সাড়ে ১১টার সময় আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved