1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিচার দাবি পরিবারের জাতিসংঘের ৮১ তম আসরে মোবাইল সাংবাদিকতা বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা! সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী

রাসিক মেয়রের সাথে চতুর্থ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে রানার্সআপ রাজশাহী দলের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩২৩ Time View

স্টাফ রিপোর্টার-

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন চতুর্থ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে বাংলাদেশের পক্ষে রানার্সআপ ট্রফি অর্জনকারী রাজশাহীর দল। সোমবার বিকেলে নগর ভবনে মাননীয় মেয়রের দপ্তরকক্ষে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রানার্সআপ ট্রফি জয়ী রাজশাহীর দলের খেলোয়াড়, টিম ম্যানেজার সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র মহোদয়।

উল্লেখ্য, চতুর্থ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে বাংলাদেশের পক্ষে রাজশাহীর দল রানার্সআপ ট্রফি জয় করেছে। এই খেলায় বাংলাদেশের দল জয় করেছে সাতটি স্বর্ণ। এ ছাড়া এসেছে তিনটি সিলভার ও সাতটি ব্রোঞ্জ পদক। দেশের হয়ে রাজশাহী জেলা তায়কোয়ানদো অ্যাসোসিয়েশন রানার্সআপ ট্রফি অর্জন করে।

দলের পক্ষে আহান, নেওয়াজ, আফ্রিন, জারিন, আফিফ, জান্নাতুল ও মালিহা স্বর্ণ জয় করে। তিনটি সিলভার জয় করে নাভিদ, মানহা ও পরশ। ব্রোঞ্জ জয় করে আফরিন, রুহি, আরশিয়া, মারুফ, রিপন, আভানা ও শাহানাজ। দলের কোচ হিসেব ছিলেন সাকলায়েন জনি।

টিম ম্যানেজার ছিলেন রফিকুল ইসলাম। তিনি জানান, গত ২২ থেকে ২৪ অক্টোবর খেলাগুলো অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক নেপাল দল। এ ছাড়া ভারত তৃতীয় স্থান অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved