1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Title :
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিচার দাবি পরিবারের জাতিসংঘের ৮১ তম আসরে মোবাইল সাংবাদিকতা বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা! সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী

সংঘাত সংঘর্ষ নয় সৌহার্দ্য ও সম্প্রীতির বিশ্ব চাই – জানাই বন্ধুত্বের আহ্বান- এফ আহমেদ খান রাজীব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৯৯ Time View

স্টাফ রিপোর্টার-

দুনিয়ায় জনদুর্ভোগ সৃষ্টিকারী সংঘাত ও সংঘর্ষ পরিহার করে সৌহার্দ্য ও সম্প্রীতির বিশ্ব প্রতিষ্ঠা করতে হবে।
আজ বাংলাদেশ সংঘাত অপরাজনীতির, দেশ হয়ে উঠেছে এবং বিশ্বও সংঘাতময় হয়ে উঠছে।
পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য শান্তিময় বাসযোগ্য করতে হলে সম্প্রীতি সৌহার্দ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
সকলকে এই ব্রত নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলদেশ বন্ধু সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি এফ আহমেদ খান রাজীব।

আগামী ২৩ শে নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিতব্য হিংসামুক্ত সৌহার্দ্য ওসম্প্রীতি সমাবেশের প্রস্তুতি সভায় গত সোমবার সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ, গণমাধ্যম ও সংস্কৃতি ব্যক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান, –
তিনি হিংসা মুক্ত মানবিক সমাজ মৈত্রী সংহতি বন্ধুত্ব ও সম্পৃতির বিশ্ব গড়ার এই আহ্বান ও পদক্ষেপ কে হার্দিক স্বাগত জানান।
বিশিষ্ট নজরুল গবেষক, শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক প্রফেসর ডক্টর শহীদ মনজু, উদাত্ত আহ্বান জানান – ” এ দেশ আমাদের , পারস্পরিক সহমর্মিতা ভালবাসা বন্ধুত্বের দেশের বাসিন্দা হবো আমরা। আমরা কেউ এই প্রিয় দেশের প্রজা নই, আমরা সবাই বন্ধু। এ দেশ গণ বন্ধু তান্ত্রিক বাংলাদেশ। হিংসা বর্জনে শান্তি ও সত্য প্রতিষ্ঠার আহ্বান – বাংলাদেশ বন্ধু সমাজের। ”
বক্তব্য রাখেন মানবিক বিশ্ব গড়ার আহবায়ক ডক্টর শরীফ সাকী প্রমূখ।
বন্ধু এফ আহমেদ খান রাজীব আরো বলেন আসুন মায়া মমতা ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ দিয়ে নতুন প্রজন্মের বাসযোগ্য শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়ি।তিনি ২৩ তারিখের সম্প্রীতি সমাবেশকে সফল করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved